পুণ্য হোক, পূর্ণ হোক
পুণ্য হোক, পূর্ণ হোক
জীবনের রঙ্গমঞ্চে প্রথম নাটক , যাক উতরে গেছে ভালো ভাবেই। রবীন্দ্র দিনে ঠাকুর স্মরণ হোক এভাবে- স্কুলের নাটকে প্রকাশ ভুতু র বাবা র ভূমিকায়, সেই "পেটে ও পিঠে" নাটকে।
পুনশ্চ- অভিনেতার বাবা ও যতদূর ক্লাস ফাইভেই এই নাটক টা পড়েছিল স্কুলের পাঠ্য বইয়ে, আজ তার পুত্র বাবা সেজে সেই নাটক মঞ্চস্থ করছে সেই ক্লাস ফাইভেই। ঐ আর কি, কেউ পড়ে কেউ আরেকটু এগিয়ে মঞ্চস্থ করে- রবি ঠাকুর বয়ে যায় প্রজন্মের উত্তরণে- এইভাবেই এগোতে থাকুক বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন- পুণ্য হোক, পূর্ণ হোক হে- না-আজ ভগবান না বলে বলি হে প্রাণের ঠাকুর রবি ঠাকুর।
১। নাটকের মঞ্চে, পিতার ভূমিকায় অবতীর্ণ।
(ভিডিও টা পাওয়া গেছে স্কুল সাইট থেকে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে ধরা হয়েছে)
২। নাটক শেষে অভিবাদন - শুনলাম স্কুলের খুদে দর্শক রা খুব উপভোগ করেছে নাটক এবং তারা হেসে লুটোপুটি- শেষে করতালি সহযোগে অভিনন্দন!
৩। এই লাল সাদা ফুল গুলো ছাত্রের মা রাত্রি জেগে বানিয়ে দিয়েছে - নাটকের আগের দিন সে এক হুলস্থূল ব্যপার, যাক ঠাকুরের পুজোয় নিবেদিত হয়েছে এই রাত জাগা কাজ।
৪। পিতা র ভূমিকায় মঞ্চে সৌরজ্যোতি
৫। সকলে খুব ভালো করেছে❤❤
©️অভ্রজ্যোতি ঘোষ। ২৫ শে বৈশাখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন