আভি আভি, হুয়া ইয়াকিন

"আভি আভি, হুয়া ইয়াকিন
কি আগ হ্যায় মুঝমে কহি"
একটা মেডেল পেয়েছি গতকাল অফিস থেকে, তবে এটা আসল আনন্দ প্রকাশ কারণ না। আনন্দ কারণ অন্য, অনন্য! হ্যা মেডেলটি অবশ্যই একটা সম্মান, এবং ভালো লেগেছে মেডেল পেয়ে। তবে আসল মন ভরানো খবর টা অন্য! এই মেডেল প্রাপ্তির সাথেই যখন শুনলাম এই আমার মতো, "দশ হাজার" এলটিআইমাইন্ডট্রির সহকর্মী রা যে যেরকম পেরেছে দুমাস ধরে নিয়মিত হেঁটেছে এবং হেঁটে এক বিলিয়ন স্টেপ কমপ্লিট করে দেশের ৪ লক্ষ মানুষের সামনে কিছু সময়ের জন্য পেট ভরে এক বারের এক বেলার জন্য হলেও খাবারের বন্দোবস্ত করেছে!! জাস্ট একটা অনন্য সুখ অনুভূতিতে মন টা ভরে গেলো!!

ব্যাপারটা হোলো প্রথমের দিকে নাম ই রেজিস্টার করিনি এই হাঁটাচলায়। একের পর এক ইমেল আসছিল আর ইগনোর করছিলাম। তারপর দেখি আমাদের ডেটা প্র্যাক্টিস এর দাদা ইমেল করে ভদ্র ভাবে বলে দিলো নাম টা দিতে। কিছু মানষ এর থেকে ইমেল বা বার্তা এলে সেটা মন থেকেই করতে ইচ্ছে হয়। যাই হোক, নাম টা তো দিলাম! নাম রেজিস্ট্রশন এর পরে অফিসে আয়োজিত এই দুই মাস ব্যাপী প্রতিদিন নিয়মিত হাঁটার প্রকৃত উদ্দেশ্য টা জানতে পারলাম তারপরে। প্রতি পদক্ষেপ এর কাউন্ট ছোট্ট ছোট্ট করে যোগ করে নিয়ে যাবে এক অভুক্ত অসহায় এর এক থালা ভাতের দিকে। আমরা অফিস জুড়ে যদি নিয়মিত হাঁটি সেই পদক্ষেপে একদিন ভালো ভাবে পেট পুরে খেতে পাবে কিছু মানুষ! হাঁটার মহৎ উদ্দেশ্য জানার পরে বেশ অন্যরকম মনে হোলো! এমনিতে হাঁটতে ভালোই লাগে কিন্তু সেই হাঁটা যদি আরো কিছু মানুষের কাজে লাগে যাই হেঁটেই দেখি - এই বলে পদযাত্রা শুরু হোলো নিয়মিত। অভ্যেস মতো প্রতিদিন এর হাঁটার থেকে হাজার দুই তিন এক্সট্রা হাটাহাটি শুরু হয়ে গেলো-  নিয়মিত ২৫ হাজার স্টেপ। মাঝে মধ্যে হাঁটু টা টনটন করে উঠলো, কিন্তু ঐ ডান্ডি অভিযান স্টাইলে নুন খেয়ে রঙ দে বসন্তী র "আভি আভি হুয়া ... রুবা রু" গুণ গুণিয়ে দেখি টোটাল প্রায় ১৪ লক্ষ+ স্টেপ হেঁটেছি।
ও হ্যা, অঙ্কের শুভঙ্করী হিসেবে হয়তো দেখলাম এই  ১৪ লক্ষ+ স্টেপ এর ফলে ৫৬০ জনের জন্য কিছু একটু এক বেলা ব্যবস্থা হয়েছে। আমরা তো আর বিশাল কিছু করতে পারিনা, রামচন্দ্র সমুদ্র সেতু বাঁধলে কাঠবেড়ালীর মতো এক টা নুড়ি মাত্র বয়ে নিয়ে যেতে পারি- ওটুকুই ভালোলাগা, ওটাই সান্ত্বনা!

©️অভ্রজ্যোতি ঘোষ। ২৬ নভেম্বর ২০২৫



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"