প্রণাম ধর্মেন্দ্র ❤🙏🏼💔
প্রণাম ধর্মেন্দ্র ❤🙏🏼💔
খুব ছোট, মা র সাথে রমা সিনেমা হলে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমা টার ভাষা বোঝার ক্ষমতা তখনো আয়ত্ত হয়নি, (ক্লাস ওয়ান ও হয়নি)।"মা"- নামক ঐ সিনেমায় মা হাতি আর শিশু হাতির গল্প ছিলো। আর একটা মুগ্ধতা ভরিয়ে দিয়েছিলো। আজ এই চালশের আশে পাশে এসে বুঝতে পারি এক অনবদ্য অভিনয় - সেই অভিনয় ক্লাস ওয়ান এ না ওঠা বাচ্চা কেও, হিন্দি না জেনেও বুঝিয়েছিলো মানুষ কিংবা প্রাণী সব ক্ষেত্রেই মা সন্তান এর স্নেহ-আদর এক স্বত:সিদ্ধ বন্ধন। সেই প্রথম পরিচয়- ধর্মেন্দ্র; হিন্দি সিনেমার প্রবেশ দ্বার এক শিশুর জগৎ এ। এর পরে শোলের গল্প শুনতাম মা এর মুখে। যে হিরো বাঁচবে না তাঁকে তাই ভালো লাগতো না, তাই ধর্মেন্দ্র কে নিয়েই এগিয়ে চলছিল সময়। ক্লাশ থ্রি বা টু, টিভিতে প্রথম শোলে দিলো। দেখার পরে কিভাবে যেন হিন্দি হিরোর স্থান টা চেঞ্জ করে দিলো একটা লম্বা মানুষ, শিশু হৃদয়ে বেঁচে থাকা হিরোর থেকে চলে যাওয়া হিরোর জন্য শোকের মাধ্যমে একাত্মতা তৈরী হোলো, বিরু একটু পিছিয়ে গেলো সেদিন থেকে।
আজ এতো বছর পরে দেখলাম সেই বিরু চলে গিয়ে মনের মধ্যে আবার জেগে উঠলো! পথের পাঁচালীর অপু কিংবা ক্লাশ ওযান টু এর হিন্দি না বোঝা শিশু মন কিংবা চালশে ছোয়া মনে হারিয়ে যাওয়া হতভাগ্য হিরোর জন্য সবার ই মন হু হু করবে, আজ ও!
প্রণাম ধর্মেন্দ্র ❤🙏🏼💔
©️অভ্রজ্যোতি ঘোষ। ২৪ নভেম্বর ২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন