দুই কুসুম- ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞাসে কোনজন? পরিচয় ভারতীয় অগ্নিকন্যা।।

পাকিস্তান বিষধর সাপ এর মাধ্যমে ধর্ম জিজ্ঞেস করে প্রিয়জনের সামনে মেরে ভেবেছিল- ধর্ম দিয়ে উসকে হিন্দু-মুসলিম বিভাজন করে ভারত কে ভাঙ্গবে। আজকে কি দেখছে পাকিস্তান?

১। প্রথমে হঠাৎ শোকে ভেঙ্গে কিছু মানুষ হিন্দু মুসলিম বিভেদ করে তেতে উঠলেও আবার আজ এক হয়ে গেল। অনেকেই ভেবেছে আমরা-ওরা, কিন্তু এই ভাবনা টা এদেশের মাটিতে ক্ষণস্থায়ী, প্রতিবেশীর মতো মৌলবাদী না। যেই মুহূর্তে বুঝল প্রবল প্রতিশোধ দরকার, প্রত্যাঘাত প্রয়োজনে এক হয়ে গেলো।
২। বিজেপি-সিপিআইএম-তৃণমূল-কংগ্রেস সব রাজনৈতিক দল দেশের ভিতর লড়াই করে, হ্যা ধর্ম, সেকুলার সব নিয়েই লড়াই হয়। কিন্তু দেশের সিকিউরিটি ইস্যুতে সবাই মিলে মিশে এক হয়ে গেলো। নরেন্দ্র মোদি র সাথে রাহুল গান্ধী মিটিং করেছে। মমতা ব্যানার্জি , অখিলেশ সহ সব বিরোধি এক সুরে সরকার এর পাশে থাকার বার্তা দিচ্ছে। হতে পারে এই গণতন্ত্রে অনেক দুর্নীতি পাঁক আছে,কিন্তু দু:সময়ে কি জাদুতে এই গণতন্ত্র এক হয়ে যায়! আগেও হয়েছে , পরেও হবে।
৩। ৭৬ লক্ষ জাতি , প্রায় হাজার পঞ্চাশ ভাষার কোটি কোটি ভিন্ন মানুষ ঠিক তখনই এক হয়ে যায় যখন তার ভারতীয় পরিচয়ে কেউ আঘাত হানে- পাকিস্তান ধর্ম এর ছলে বিষ ঢেলে ভারতীয় দের মূলে আঘাত করতে চেয়েছিল। আমরা এক হয়ে সেনার মাধ্যমে উড়িয়ে দিলাম ওদের যন্তর মন্তর ঘর - জঙ্গি মগজ ধোলাই কেন্দ্র।

আর, হ্যা এই যে ছবিটা সেটা রইল পাকিস্তান এর জন্য। যখনই আবার বিষ ঢালার পরিকল্পনা করবে প্রতিবেশী, তখনই এদেশে হিন্দু মুসলিম সব এক হয়ে বলবে  - এতো জাত, ধর্ম , শ্রেণী ,ভাষা, সংস্কৃতি নিয়েও আমরা এক হতে জানি। ধর্মের ভিত্তিতে দেশ চেয়েছিল পাকিস্তান, সেই ধর্ম কুয়ো তেই আটকে গেছে। আমাদের দেশ সেকুলার ছিল- সবাই কে নিয়ে চলার ইচ্ছে ছিল, তাই আমরা এগিয়ে গেছি। আজ পাকিস্তানের চোখের সামনে জ্বল জ্বল করছে

দুই কুসুম- ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞাসে কোনজন? পরিচয় ভারতীয় অগ্নিকন্যা।।

©️অভ্রজ্যোতি ঘোষ। ৭ মে ২০২৫। প্রত্যাঘাত এর দিন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"