আমরা সব শব হয়ে রয়েছি,শুধু- শিব কে ছুঁতে পারিনি!

আমরা সব শব হয়ে রয়েছি,
শুধু- শিব কে ছুঁতে পারিনি!
আমরা শুধু চেয়েছি, তার থেকে কিছু পেয়েছি
নিজ সম্পদ ছেড়ে আত্মভোলা হতে শিখিনি।
আমরা অল্প পেয়ে আরো বেশী পেতে হবে ভেবেছি
আমরা স্বল্পে সুখী আশুতোষ রূপ দেখিনি।
আমরা আঙ্গুল ভোটে অমৃত সৃষ্টির চেষ্টা করেছি
হলাহল ফল ভুগেছি,তবু ধ্বংস রুদ্র হয়ে উঠিনি।
আমরা রাস্তায় কুকুর মেরে কালভৈরব পুজেছি
পশুপতি কে লুকিয়ে, পশুসাথী হয়ে পথে হাটিনি।
তবুও আমরা "হর" "হর" মহাদেব স্বরে গর্জে উঠেছি
শুধু অন্তরে সত্যম শিবম সুন্দরম অনুধাবন করিনি।

©️অভ্রজ্যোতি ঘোষ । ২৬ ফেব্রুয়ারি ২০২৫।

পুনশ্চ: শিব ঠাকুর কে এঁকে মা, মি(ঠাকুমা) কে দিয়ে পুজো করিয়েছে সৌরজ্যোতি ঘোষ। 
ছবি তুলেছে ধ্রুবজ্যোতি ঘোষ।। বাড়ির বহু প্রাচীন, বংশ পরম্পরায় পূজিত শিবলিঙ্গের সাথে আজ পুজো পেলো হাতে আঁকা শিব ঠাকুর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"