হারিয়ে যাওয়া সময়ের ফ্রেমে সাদা কালো ,বছর পনেরো পরে স্মৃতি গুলো বেশ ভালো।।

হারিয়ে যাওয়া সময়ের ফ্রেমে সাদা কালো ,
বছর পনেরো পরে স্মৃতি গুলো বেশ ভালো।।

ভিডিও লিঙ্ক: https://youtu.be/-ByFM27gtKY?si=sq62EQAMIkuIyn8L

আজ লোকাল বন্ধু দের হয়াট্স এপ গ্রুপে আড্ডা দিতে গিয়ে হঠাৎ এই ভিডিও টার অস্তিত্ব মনে পড়লো। আমরা ২০০২ মাধ্যমিক, ২০০৪ উচ্চমাধ্যমিক এ বিরাটির ব্যাচ। এই ছবি গুলো তোলা হয়েছিল হয়তো কলেজ লাইফে প্রথম মোবাইল নেওয়ার পরে, তারপর ভিডিও বানিয়েছিলাম ২০০৭ এর দিকে। দুর্ভাগ্যজনক ভাবে সেই কালার ভিডিও সহ মোবাইলটাই চুরি হয়ে যায়। অগত্যা ব্যাকআপে থাকা এই ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও টা ২০০৯ ব্যাঙ্গালোর যাওয়ার আগে নিজের ইউ টিউব একাউন্টে এড করি। কিন্তু, লাস্ট ১৫ বছরে ভুলেই গিয়েছিলাম এইটা এখনো রয়েছে। আজ আলোচনা প্রসঙ্গে উত্থাপিত হওয়ায় মনে হোলো এটা টাইমলাইনে থাক। ছবি গুলো আর নেই, তাই এই ভিডিওতেই সেই সময় টা ধরা থাকুক।

পুনশ্চ: এই ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও টা একবার ভাবলাম ভিডিও ai দিয়ে ঠিক করি একদম ঝকঝকে নতুন ভাবে। তারপর , ভেবে দেখলাম না থাক; কিছু জিনিষ তো আর্টিফিশিয়াল না হলেই ভালো। এই ভিডিওতে  কৃত্রিম রঙ লাগলে সেই বছর কুড়ি আগে ফেলে আসা ছবি গুলোর ভিতরের রঙ হারিয়ে যাবে- থাকুক সেই সাদা কালো, থাকুক সব স্মৃতি ভালো।

0: সেকেন্ড - ফার্স্ট ইয়ার ঠাকুর দেখে শিয়ালদহ থেকে ট্রেনে বিরাটি ফিরছি। এই নিয়ে কোনো একদিন লিখবো এ এক অনন্য অভিজ্ঞতা। - এখানে অংশুমান, শান্তনু, শ্রেয়স, তমাল, শুভজিত আছে ছবিতে।

১০: সেকেন্ড- মহিলা বাহিনী। সেই ঠাকুর দেখা গ্রুপ। আমরা ছেলেরা মেয়েরা দল বেধে ঠাকুর দেখতে বেড়িয়ে যখন মিনিবাসে উঠতাম সেই মিনিবাস প্রায় ভরে যেতো। - এখানে হৈমন্তী, পৌলমী, কাকলী, অরুনিমা, সঙ্গীতা, এনা আছে

এরপর সব সিঙ্গেল ফ্রেমে ছবি ভিডিও
১৫ সেকেন্ড: সৌরভ ।
১৮ সেকেন্ড : তমাল।
৪০ সেকেন্ড : শ্রেয়স।
৫০ সেকেন্ড : অংশুমান।
১ মিনিট : প্রসেনজিত।
১ মিনিট ১০ সেকেন্ড: সুব্রত।
১ মিনিট ২০ সেকেন্ড : রাহুল।
১ মিনিট ৩০ সেকেন্ড : অরুণিমা।
১ মিনিট ৪০ সেকেন্ড : সুরজিত।
১ মিনিট ৫০ সেকেন্ড: অর্ঘ।
২ মিনিট : স্নেহাশিষ।
২ মিনিট ১০ সেকেন্ড: শুভঙ্কর।
২ মিনিট ২০ সেকেন্ড : শুভজিত।
২ মিনিট ৩০ সেকেন্ড: সঙ্গীতা, পৌলমী।
২ মিনিট ৪০ সেকেন্ড : শান্তনু।
২ মিনিট ৫০ সেকেন্ড : শুভঙ্কর ব্রহ্মচারী।
৩ মিনিট: প্রতীপ ।
৩ মিনিট ১৫ সেকেন্ড : স্বর্ণেন্দু।
৩ মিনিট ২০ সেকেন্ড : সপ্তর্ষি।
৩ মিনিট ৩৫ সেকেন্ড: অভ্র
৩ মিনিট ৫০ সেকেন্ড : বিশ্বজিত , রাহুল দের বাড়ির আড্ডা।
৪ মিনিট - স্বাগতা।
৪ মিনিট ১০ সেকেন্ড- সুতপা।
৪ মিনিট ২০ সেকেন্ড - ঋতজা।
৪ মিনিট ৩০ সেকেন্ড - হৈমন্তী।
৪ মিনিট ৫০ সেকেন্ড- দেবাঙ্কনা।
৫ মিনিট - রোশনী।
৫ মিনিট ২০ সেকেন্ড - সংযুক্তা।
৫ মিনিট ৪০ সেকেন্ড- দীপান্বিতা, মিমি, নিবেদিতা - এনা দের বাড়িতে লোকনাথ বাবার উৎসবে প্রতিবছর সব বন্ধুরা যাওয়া হোতো।

©️ অভ্রজ্যোতি ঘোষ। ২১ মার্চ ২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"