রঙযুদ্ধের ইতিহাস
১। রঙযুদ্ধের ইতিহাস
২। যুদ্ধের শুরুতে পুতিন কাকাই জেলনেস্কি ভাইপো কে উসকে দিয়ে বললো কাল সকালে ঘুম থেকে ওঠ, একদম বার্নিশ করে দেবো রঙ দিয়ে। জেলনস্কি র অঙ্ক পরীক্ষা বাকি, তাই যুদ্ধে নামবে কি না সেই ব্যাপারে নিশ্চিত নয়,পারিবারিক ন্যাটো গ্রুপের কাছে আবেদন গেলো, আমায় একটু রঙ খেলতে দাও পুতিন কাকাই কে রাঙিয়ে দিয়ে আসি। মা ট্রাম্প এর মতো বরাভয় দিয়ে বললো- তথাস্ত- তুমি যুদ্ধ করবে, বাকি ন্যাটো সদস্য রা মাথা নেড়ে বলে উঠলো: ঠিক কি না, ঠিক ঠিক!
জেলনস্কি সেই শুরুর সময়ে বলে উঠল: ট্রাম্প, তুমি মায়ের মতোই ভালো! যাই হোক,সকাল ১১ থেকে ২ অব্ধি যুদ্ধ স্যাংশন হোলো।
৩। ওদিকে কাকাইর বন্ধুরা এসে যাওয়ায় কাকাই রঙ খেলতে বেড়িয়ে পড়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটু পিছিয়ে গেলো। সে হতোদ্যম হয়ে বাবার পিঠে বেদম হারে বেলুন ছুড়ে যুদ্ধ প্র্যাক্টিস সেরে পাড়ায় বেরোল রঙ খেলতে। এরপর চলে গেলো দাদা দিদুর বাড়ি আবির দিতে।
দাদা দিদুর বাড়ি রঙ দিয়ে ফিরে আসার পরেই মা বলছে এইবার আমরা ট্রাম্প জেলনেস্কি বৈঠক করবো- অনেক হয়েছে টুকু, অনেক রঙ খেলেছো, হেঁটেছ, এইবার আর রঙ খেলা নয় । চলো স্নান করবে এইবার।
৪। জেলনস্কির মাথায় বিনা রঙে এক গামলা বেলুন পাত!আঁতকে উঠে বলছে: কি!! যুদ্ধ বন্ধ করতে বলছো? এখনো বড়ো কাকাই ও আসেনি আর কাকাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। ওদের রঙ মাখিয়ে ভূত বনিয়ে স্নানে যাবো।ব্যস ট্রাম্প এর গোঁসা হোলো, জেলনস্কি এর সাথে সংযোগ ছিন্ন। জেলনস্কি এইবার বাবা হিসেবে ইউ কে এর সাথে চুক্তিবদ্ধ হোলো-কাকাই দের সাথে রঙ যুদ্ধের সময়ে বাবার সাপোর্ট চাই, বাবা যুদ্ধে যোগ দিলো।
৫। এদিকে কালান্তরে দুর্ধর্ষ রঙসাজ-অসুর সাজে ঘরে ফিরলেন; (বন্ধুদের সাথে রঙ খেলে) বসন্ত বিলাপ এর চিন্ময় বেশে।
৬। তারপরেই মহাআক্রমণ শুরু হোলো কাকা ভাইপোর। এইবার হেনো কালে কল এলো ইউক্রেন রাশিয়া যুদ্ধে চীন আসছে যোগদিতে- বড়ো কাকাই এসে যোগ দিচ্ছে যুদ্ধে। যুদ্ধ শুরু হোলো প্রবল রঙে, রাশি রাশি হাসি হাসি রঙ এ ঢেকে গেল ছাদ।
৭।সেই অপূর্ব রঙ আধারে দেখা গেলো বিশ্বগুরু আর মমতা ময়ী একসাথে সেটিং করে ছাদে অবতীর্ণ হয়েছেন। সকাল থেকে বলে গেছে রঙের খেলায় নেই কিন্তু একসাথে অবতীর্ণ হয়েছে।
৮।তারপর আর কি- রঙ খেলা হোলো প্রচুর। এর পর বড়ো কাকাইর বাড়িতে বাবা আর কাকাই যাচ্ছে দেখে প্রথমে যাবো যাবো করে নেচে হঠাত দেখল ঘড়িতে দুপুর আড়াইটে বাজে, জেলনস্কি ট্রাম্প এর হাত ধরে স্নান করতে গেলো- বাবা, কাকাই আর বড়ো কাকাই বেড়িয়ে পড়লো আরেক প্রস্থ রঙ খেলতে।
©️অভ্রজ্যোতি ঘোষ। ১৪ মার্চ ২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন