#৯। ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব-
অহঙ্কার দুর্গে ফাটল, অদম্য জেদ প্রকাশ।
গাব্বা মাঠে প্রতিপক্ষ লড়াই, কীর্তি সাবাশ।।
অন্তিম ম্যাচ অন্তিম ক্ষণের অস্ট্রেলিয় দুর্গ গাব্বা। এই মাঠে হয়তো আর ক্রিকেট খেলা হবে না, তাই মনে হোলো এই মাঠের স্মরণীয় প্রতিরোধের কথা যেগুলো আমি দেখেছি বা অনুভব করেছি একটু তুলে ধরি।
গাব্বার মাঠে অস্ট্রেলিয়া টেস্ট জিততে পারছে না এটা বিরলতম এবং অবিশ্বাস্য। সেই বিরল ঘটনাও শেষ তিরিশ বছরে মাত্র কয়েকবারই দেখা গেছে। চারটে টেস্ট ড্র আর দুটো টেস্ট প্রতিপক্ষ দলের জয়। ওহ হ্যা, এই ৬ বারের বিরল ঘটনার মধ্যে ভারতের নাম রয়েছে তিন বার। রাহানের নেতৃত্বে রথীমহারথীর বিরূদ্ধে জয় টা তো ভারতীয় ক্রিকেটে সোনার ফলকে লেখা থাকবে।
পুনশ্চ: গাব্বার মাঠ হয়তো এরপরে অস্ট্রেলিয়া অলিম্পিক ২০৩২ এর জন্য নিবেদিত হবে, এই নির্দিষ্ট মাঠ টি ক্রিকেট এর জন্য হয়তো ব্যবহৃত হবে না, ব্রিসবেনে অন্য মাঠ তৈরী হবে ক্রিকেট এর। ঐতিহ্যের গাব্বার বধ্যভূমিতে নিজের দল কে তিনবার অপরাজিত দেখেছি, বেশ বড়ো প্রাপ্তি। আসলে এইসব মাঠে এতো সব ঘটনার ঘনঘটা যা চির স্মরণীয়; সেই মাঠে আর খেলা হবে না সামনের কয়েক বছর থেকে।
©️অভ্রজ্যোতি ঘোষ। ২০ ডিসেম্বর ২০২৪
#৮ । ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব-
বিদায় জাদুকর ,
আজ অবসর ❤💔🇮🇳🏏
#৭। ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব-
শেষ দিনের গাব্বা , মেঘ বৃষ্টি পরিবেশ। টার্গেট ২৭৫, ওভার বাকি ৫৪।সুযোগ আছে চ্যালেঞ্জ নেওয়ার। ড্র এর খেলা খেললে হয়তো নিশ্চিত হারবে, জেতার চেষ্টা করলে হারের সাথে জেতার সম্ভাবনাও থাকবে। ওয়ান ডে হিসেবে আজ টেস্ট খেলুক হিট হিট রোহিত🇮🇳
দারুন অগ্নি স্পেল বর্ষণে- বুম্রা-আকাশ-সিরাজ প্রথম স্পেলে ৭ উইকেট 🔥
#৬। ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব-
রাতে ঘুমোতে যাবার ঠিক আগে একটা কাঠুরে মন জেগে উঠল। জলদেবতা এসে স্বপ্নে জিজ্ঞেস করলো- কিরে কাল তোদের সোনার ছেলে কোহলির ব্যাট আর রুপোর ছেলে রোহিতের ব্যাট দেখতে চাস? চাইলে বল, আমি ব্যবস্থা করছি! সেই ঘুম কাতুরে কাঠুরে মন স্বপ্নে বলছে - "না ঠাকুর এই সোনা আর রুপো এই দুটো ব্যাট এখন চাই না আমরা। ঐ বাস্তবের কাঠের ব্যাটে খেলা কঠোর প্রতিজ্ঞাবদ্ধ দুই ছেলে বুম্রা আকাশের আরো অনেক্ষণ ব্যাটিং আগে দেখতে চাই!
জলদেবতা খুশী হয়ে স্মিতহেসে বলে উঠলো তথাস্তু!
যাওয়ার আগে স্বপ্নে কাঠের ছেলেদের র ব্যাটে আরো রান দিলো, আর সাথে সোনা-রূপার ব্যটেও রান আর হারানো সুর ফর্ম ফিরিয়ে দিয়ে গেলো!
©️অভ্রজ্যোতি ঘোষ । ১৭ ডিসেম্বর ২০২৪
#৫। ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব-
এই জন্য দলে ফ্রেশার্শ দের নিতে হয়!
ওদের দিয়ে উইক এন্ড বিকেলে এ ক্লায়েন্ট হ্যান্ডেল করিয়ে প্রডাকশান ডেপ্লয় সাকসেসফুল হলেই;
বৃষ্টিমুখর বিকেলে সিনিয়র টিম চা পকোড়া সহযোগে - এইবার এপ্রেসিয়েশন ইমেল টাইপ করবে।
#৪। ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব-
ফলোঅন বাঁচিয়ে দিলো। লাস্ট উইকেট ৩১ রান যোগ করে ফলোয়ান বাঁচিয়েছে!! কি ধৈর্যশীল খেলা!❤🇮🇳🏏
বুম্রা আকাশদীপ পার্টনারশিপ- ৩৯*
পুনশ্চ: মনে পড়লো সেই অস্ট্রেলিয়া যাকে একবার কুম্বলে শ্রীনাথ আটকে দিয়েছিল, ব্যাঙ্গালোরে। কপিল দেব একবার সেঞ্চুরি করে ফলোয়ন বাঁচিয়েছিল।
#৩। ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব-
ফ্রেশারস যখন উত্তেজিত হয়ে আর্কিটেক্ট কে বলে - কোডিং স্পিড তোমার খুব কম,তোমার এসইনড কোডিং টাস্ক টাও আমি জলদি নামিয়ে দিচ্ছি।
তারপর আর্কিটেক্ট এর ইমেইল আসে ৫ টা আরো টাস্ক এসইনড..... 😉😁
জয়সওয়াল ভাই, খুব কি দরকার ছিলো বলা যে সটার্ক এর বল এসে পৌছচ্ছে না! সটার্ক মিষ্টি হেসে উত্তর না দিয়ে ফিরে গেছিল সেদিন। তারপর থেকে খূঁজে খূঁজে তোকে বল টা গোলার মতো ছুড়ছে।
#২। ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব-
বরুণ বরণ করি হে দেব দাও মাঠে জল ঢালিয়া
ইন্দ্র স্মরণে বজ্রবৃষ্টি, যাক গাব্বা পিচ ভাসিয়া।
বিদেশ মাঠে দেশের ঠাকুর যদি বা হয় ব্যর্থ
যীশুমাসে যীশুপুজোয় মানত জোড়া কেক নৈবিদ্য
- এই টেস্ট ও মোটামুটি হয়ে গেলো মনে হচ্ছে, জেতার স্বপ্ন অনেক দূরের, হারের থেকে ড্র হয় কিনা দেখা যাক।
#১। ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব-
আবার সেঞ্চুরি!!!
হেড যে ভাবে মাথা তুলছে সত্যি অন্য পর্যায়ের ব্যাটার। হয়তো ফ্যাব ফোর এর পরের যুগের শ্রেষ্ঠ ব্যাটার হেড!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন