আলিনগর এর নবাবী কালে| ৪ দিনে কলকাতার পথ ভুলে ৪ ঘন্টায় দখলে

৪  দিন শেষ হতে আর কিছু ক্ষণ। হঠাৎ দেখা গেলো সেই দেশের জনগণ প্রবল উৎসাহে কলকাতা দখল করতে উদ্যত, মিছিল করে বেড়িয়ে পড়েছে। মিছিল এর সামনে হুজুর হঠাৎ বলে উঠল -শুধু কলকাতা না, আমরা নবাবের কলকাতা ফেরত চাই, সেই সময়ের বাংলা ফিরে পেতে চাই । পথ দেখাও হে পয়গম্বর। 
করুণাময় পরম পয়গম্বর পথ দেখালেন! পূর্ব বঙ্গের এক গলি তে ঢুকিয়ে দৈববাণী তে জানালেন - এসে গেছে হে তোদের কোলকাতা! ভক্তগণ অবাক! “এত কাছে কলকাতা ছিলো!ঈশ ভুল হয়ে গেছে। আগে জানলে বলতাম ৪ ঘন্টায় কলকাতা দখল করবো “। এদিকে কিছু জনের মধ্যে সন্দেহ! কিন্তু প্রকাশও করতে পারছে না ।বুঝতে পারছে এটা কলকাতা নয়। কিন্তু খোদার উপর কথা বলতে প্রস্তুত নয়। এমন সময়ে একটি ছোট বাচ্চা দোকানের হোর্ডিং এ স্থানের নামে কলকাতার বদলে দেখে আলিনগর লেখা! শিশুমনে বলে ফেলে -হায়! এতো কলকাতা নয়,এ আমাদের কোথায় আনলে পয়গম্বর?
তিনি তখন হেসে বাচ্চা টিকে বললেন- আমি ঠিক জায়গাতেই তোদের নিয়ে এসেছি । তোদের হুজুর বলেছে নবাবী আমলের কলকাতা যাবে, সেই কথা রেখেছি । নবাবের দেওয়া কালকাতার নাম ছিলো আলিনগর, তোরা তো নবাব এর সময়েই ফিরতে চাইছিস, সেই সময়ের কলকাতা তো আর ফিরে পাবি না এখন; তাই তোদের নিজের দেশে আলিনগরে পাঠিয়ে দিলাম, তোদের নিজের দেশটাই দিনে দিনে উল্টো দিকে হেঁটে নবাবের আমলে ফিরে যাচ্ছে।
সর্বশক্তিমানের বুদ্ধিদীপ্ত উত্তর শুনে বাচ্চাটি ভীত হয়ে জিজ্ঞেস করলো- আমি কি প্রশ্ন করে ভুল করলাম , আমার তো ভয় করছে। সেই শিশুর কানে পবিত্র বাণী উচ্চারিত হোলো-
প্রশ্ন করেছিস, ঠিক করেছিস । এটা দরকার।এই যে তুই মনে প্রাণে জেনে গেলি এটা কলকাতা নয় সেটা কি প্রশ্ন না করলে জানতে পারতি কখনো? আমি নিয়ে এসেছি বলেই মেনে নিতি - নীতি হিসাবে। আমি তোদের মনের মতো তোদের যোগ্য সময় কালের কলকাতা ই তোদের দিয়েছি,যা ২৭০ বছর আগের । তোদের নিজেদের পারিপার্শ্বিক সময়ে ফিরতে গেলে প্রশ্ন করতে হবে। তাহলেই উন্নতি হবে।
তাই বলছি মনে প্রশ্ন এলে জিজ্ঞেস করবি বাচ্চা, মনের দরজা খুলে যাবে। বহু যুগের পরে কেউ আমাকে প্রশ্ন করলো! ভালো লাগলো।।

পুনশ্চ: সিরাজ ১৭৫৬ সালে কলকাতা আক্রমণ করে এবং কলকাতার দখল নিয়ে দাদু আলীবর্দীর নামে কলকাতার নামকরণ করে আলিনগর। যদিও ক্লাইভ পুনর্দখল করে আবার কলকাতা নামটা ফিরিয়ে আনে, ওহ না সেটা তো ছিলো ক্যালকাটা! আর উপরের গল্প টা কাল্পনিক, কে জানে যারা পদ্মায় বাঁধ দেয় কিংবা আজকের কলকাতা দখলের কথা বলে তাদের জন্য বলে না দিলে তো গল্প হলেও সত্যি হয়ে যেতে পারে।।

©️অভ্রজ্যোতি ঘোষ । ১০ ডিসেম্বর ২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"