প্রতিবাদ পর্ব ৩ (১১ সেপ্টম্বর- ২০ সেপ্টেম্বর)
কিছুটা রাজনৈতিক , বাকিটা অরাজনৈতিক।
আজ এই মুহূর্তে বিচার এর দাবি বেশ প্রসারিত হচ্ছে, এবং সেই প্রসার ঘটছে রাজনৈতিক অরাজনৈতিক দুই পরিসরেই।
১।জুনিয়র ডাক্তার রা স্বাস্থ্য ভবনের সামনে বসে আছে। স্বাস্থ্য দফতর প্রতিবাদ এর অন্যতম কেন্দ্রবিন্দু এই মুহূর্তে। এটি হয়তো অরাজনৈতিক। স্বাস্থ্য বিভাগে যে বেনিয়ম এতো যুগ ধরে চলেছে তিলোত্তমার বিচারের সাথে তা ওতোপ্রতো ভাবে জড়িত।
২। শিক্ষক রা সিবিআই দফতর যাচ্ছে আজ।
এটি ও একটি অরাজনৈতিক আন্দোলন হয়তো।
এক্ষেত্রে এক মাস থেকে সময় কাল ধীরে ধীরে দেড় মাসের দিকে এগোচ্ছে। এখনো বিশেষ কোনো অগ্রগতি জনসমক্ষে এসে পৌছায় নি। সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খাম গেছে, অনুমেয় অবশ্যই তাতে কিছু আছে। সিবিআই যতোক্ষণ না কোনো তথ্য সর্ব সম্মুখে আনছে, জুনিয়র ডাক্তার রা ও হয়তো আশ্বস্ত হতে পারছেন না- তদন্তের গতি প্রকৃতি নিয়ে। তাই আন্দোলন থেকে সরে আসার উপায় দেখছেন না। সাথে আছে পাঁচ দাবি।
প্রসঙ্গত উল্লেখ্য- শিক্ষক দের এই সিবিআই ভবন অভিযান বিশেষ তাৎপর্য পূর্ণ। শিক্ষা ক্ষেত্রেও কিন্তু অনেক বেনিয়ম, দুর্নীতি হয়েছে- এদিকে কদিন আগে শিক্ষা দুর্নীতি তে এক অভিযুক্ত হেভিওয়েট এর শর্ত সাপেক্ষ জামিন ও প্রায় পাকা। শিক্ষক দের মধ্যেও কিন্তু দীর্ঘদিনের তীব্র প্রতিবাদ পুঞ্জীভূত। দেখা যাক তার বহি:প্রকাশ কেমন হয়।
৩। বামেরা লালবাজার এর সামনে বসে আছে।
এটি নি:সন্দেহে পুরোপুরি রাজনৈতিক ক্ষেত্র। এটি একটি স্ট্রাটেজিক পর্যায়। পুলিশ এর ক্ষেত্রে তিলোত্তমা ঘটনায় বেশ কিছু অসঙ্গতি হয়তো আছে , প্রমাণ রক্ষা ক্ষেত্রে সংবাদ মাধ্যম দের দ্বারা প্রকাশিত খবরে পুলিশের গাফিলতি রয়েছে, অনুমান করা হচ্ছে। তাই নগরপালের ইস্তাফা এই ক্ষেত্রে দাবি করা হচ্ছে।
তিনটে মেজর যায়গা চয়েস করে দুই যায়গায় অরাজনৈতিক ও এক যায়গায় রাজনৈতিক আন্দোলন চলছে।
এখন দেখার অরাজনৈতিক ভাবে নাগরিক সমাজ নতুন কি ভাবে আন্দোলন করে ? যদিও ডাক্তার দের পাশে এখন নাগরিক সমাজ দাড়িয়ে আছে।
এদিকে, রাজনৈতিক ক্ষেত্রে প্রধান বিরোধি দল হিসাবে রাজ্যে বিজেপি কেও একটি স্ট্রাটেজিক যায়গা বেছে ঝাপিয়ে পড়া দরকার। ২৭ তারিখ এর পর থেকে এই ক্ষেত্রে হয়তো একটু ধীরগতি পরিলক্ষিত হয়েছে, সেটা মেরামত করে অবশ্যই শীঘ্র আন্দোলনে ফেরা দরকার, বিচার এর স্বার্থে।
কংগ্রেস ও মাঝে লালবাজার ও মেটিয়াবুরুজ এ বেশ বড়ো মিছিল করেছে। কংগ্রেস এর সক্রিয়তা বৃদ্ধি প্রয়োজন।
এখন আন্দোলন রাজনৈতিক, অরাজনৈতিক সকল দিক থেকে হলে প্রতিদিন বিচার এর দাবি প্রবল থেকে প্রবলতর হবে , হয়তো।
যে যেভাবে, যে মতে, যে নীতি তে পারুক বিচার চাইতে পথে নামুক। বিচার আসবেই, আসতেই হবে। রাজনৈতিক বা অরাজনৈতিক ভাবে- যেভাবেই হোক,
শেষ পর্যন্ত বিচার চাই দাবি আছড়ে পড়ুক ঝড়ের মতো।
©️অভ্রজ্যোতি ঘোষ । ১৪ সেপ্টেম্বর ২০২৪
https://www.facebook.com/share/p/1Hx8TUujAVdEm4jT/
####৪
শান্তি চুক্তিতে আসে ওরা যুগের ওপারে,
মানুষের কথা মানুষ বয়ে বেড়ায় রূপে ঈশ্বরে।
কুরু সভা বসে প্রতি যুগে- প্রতিদিনে,
পাঁচটি দাবির কথা পেষ করে জনতা জনার্দনে।।
লাইভ স্ট্রিমিং এ না শুনিব- না মানিব সূচ্যাগ্র দাবি,
সিদ্ধান্ত একতরফে, শুধু রাজার কথাই ভাবি।
কৌরব কৌশলে কথার শিকলে গাঁথে আর ধরে
বিপক্ষে এক দাবি, ত্রিশ দেহে তেজ ছিটকে পড়ে।
পনেরো বছর আগে করেনি যে কারণে মাথা নত,
আজ সে ই শুধায় আলোচনায় রবে কেন শর্ত?
লাইভে সে বসেনা , দু:খ পেয়েছে জানায় দূরভাষে,
অশ্রু সিক্ত চক্ষে আজ কুম্ভীরও মুচকি হাসে।
সমাজ হেসে বলে প্রকাশ হোক সর্বজনে উন্মুক্ত,
ভয় কি সত্য উন্মোচনে, শিরদাঁড়া যদি হয় শক্ত।।
©️অভ্রজ্যোতি ঘোষ। ১৩ সেপ্টেম্বর ২০২৪।।
https://www.facebook.com/share/p/YX5qErszQyQXYFz6/
###৩
ভরা ভাদর অফিস ডে তে আজ পুণ্য শহর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন