সবাই কে ভালো রাখে যে তাঁকেই তুমি করো সাবাড়!বিধি রে, এই দোষে সমাজ আজ চায় বিচার।।

সবাই কে ভালো রাখে যে তাঁকেই তুমি করো সাবাড়!
বিধি রে, এই দোষে সমাজ আজ চায় বিচার।।

যে পাশবিক বৃত্তিতে এক জন মহিলা ডাক্তার এর উপর অত্যচার করে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনাকে- কি বলা যায়? নির্মম ? নৃশংস! না ! তার থেকেও একটা অন্য উপমা মাথায় আসছে। বোধ বুদ্ধি হীন সমাজে নিজের বসার ডাল কেটে কালিদাস এর উপমা! তিনদিক থেকে।।

প্রথমত: একজন ডাক্তার রাত্রে তার কর্মস্থলে আক্রান্ত নিহত, ভাবুন তো সেই ডাক্তার কতোজন মানুষ এর দায়িত্বে নিয়োজিত ছিলেন সেই রাতে? একটা গোটা রাত, পুরো সমাজ রোগে আক্রান্ত হয়ে যার কাছে উপশম পাবে সেই মানুষ টা কেই সরিয়ে দিলো হিংস্রতায় বর্বরতার শেষ সীমায়! কালিদাস নিজের বসার ডাল নিজে কেটে ফেললো!

দ্বিতীয়ত:  মহিলার উপর অত্যচার ও হত্যা তার নিজ কর্মস্থলে, যা শহরের অন্যতম হাসপাতাল। সেখানে কোন ন্যূনতম নিরাপত্তা নেই? নিজের কর্মস্থলে আক্রান্ত হয়েছে অর্থাত সেই স্থান তার পরিচিত, প্রায় নিজের দ্বিতীয় আবাসস্থান। এ কি ভয়ংকর অবস্থা যেখানে নিজের যায়গায় নিজের নিরাপত্তা বলে কিছুই নেই! এর থেকে দুর্ভাগ্যজনক অব্যবস্থা কি হতে পারে?

তৃতীয়ত: শহরের বুকে যদি এই ভয়ঙ্কর অবস্থা হয় ভেবে দেখুন রাজ্যের সারা যায়গায় কি বার্তা যাচ্ছে? এইভাবে প্রত্যেকটা মানুষের আক্রান্ত হ্বার সম্ভাবনা কি  উঁকি দিচ্ছে? কার গাফিলতিতে হোলো,কে এই নারকীয় কর্ম করলো সব কিছুর অতি সত্বর বিচার চাইছে সমাজ- না হলে?
কালিদাস ডাল টা পুরোই কেটে ফেলবে- ও হ্যা প্রায় কেটেই ফেলেছে। আসলে মা সরস্বতী তো বিদেয় হয়েছেন অনেকদিন তাই সুকুমার মানবিক চিন্তা গুলো হারিয়ে যাচ্ছে- সাথে হারিয়ে যাচ্ছে "মানুষ"। মানুষ মানুষ কে মেরে নিজেকে সমাজ কে মেরে ফেলছে!

পুনশ্চ: এই নারকীয় হত্যার বিচার অবিলম্বে চাই। সর্বস্তর থেকে আওয়াজ উঠুক, আজ আক্রান্ত সবাই! আর হ্য, আরেকটা নিজস্ব অনুরোধ। সমাজে চেতনা জাগ্রত হোক, এই লেখা যেন কোনোদিন লিখতে না হয় 💔।
©️অভ্রজ্যোতি ঘোষ। ১০ আগস্ট ২০২৪


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"