পুরী তে ঘুরি: পর্ব : ৫(প্রকৃতি মাঝে জগৎ এর নতুন রূপ। প্রকৃতির শব্দ, প্রকৃতির আলো)

পর্ব:৫
প্রকৃতি মাঝে জগৎ এর নতুন রূপ( ভিডিও ও ছবি )। প্রকৃতির শব্দ, প্রকৃতির আলো।।

১। এক নীল ভোরে: 
তখন সকাল হবে হবে । সকাল চারটে কিংবা সাড়ে চারটে: হোটেল এর জানালা র পর্দা সরিয়ে দেখি এক অপরূপ নীলকায় আবেশে প্রকৃতি নিজেকে মুড়ে ফেলেছে। অনেক দূরের জেলে নৌকার আলো জ্বলছে নিভছে অথৈ নীলচে কালো  পারাবার হতে। এ কি রূপ দেখলাম সেই প্রভাতে? 
একি নীলকণ্ঠের গরল বয়ে চলেছে পাপ-পুণ্যের স্বর্গদ্বারে- নাকি এ এক প্রাচীন দেব নীলমাধব উদয় হোলো নবারূণের আগে। 
২। এক পূর্ণিমার রাতে:
 নিমেষ কালো পারাবার, তার মাঝে মাথার উপরে পূর্ণিমার পূর্ণ চন্দ্র। কালো র মাঝে জগৎ এর স্নিগ্ধ আলো । এই রূপে কি পুরী ধামের গৃহী ধরা দিলেন প্রকৃতি মাঝে। কালো আঁধারে পূর্ণ পূর্ণিমায় অবগাহন করে সমুদ্র মাঝে স্নান যাত্রা পূর্ণ হোলো।।
৩। এক বিকেলে :  
স্নানের পরে সোনালি ঝলকে অভ্রভেদী মুকুটে প্রকাশিত তব আহ্বান বাণী-
 মহারাজ ও একি বেশে এলে আলোক মাঝে।
স্বর্গ রথ ছাড়িয়ে, এলে মানব মাঝে মানব হয়ে মিলে মিশে।।
৪। জয় জগন্নাথ :
৫। ঘনশ্যাম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"