হাসিনা মান যায়েগি!

আচ্ছা,ওদের আমরা মৌলবাদি বা আরো অনেক কিছুই তো ভাবি- বলি। এবং ওদের কথা ও ভাবনাতেও ওরা হয়তো তাই প্রমাণ করে। সবাই না, তবে সিংহভাগ কলাগাছ কে বন্ধু হিসাবে ভাবে।

তবুও বলতে হচ্ছে বাংলাদেশ এর সেই ছাত্র রা (সে পেছনে যে মৌলবাদ বা অন্য যে ইন্ধনই থাক) লড়ে অর্জন করলো এক যুগান্তকারী অধিকার!
যুদ্ধের ৫০ বছর পরে ৫٪ মুক্তিযোদ্ধা সংরক্ষণ হয়তো ঠিক আছে। +৩০% কোটা একটা দেশের অগ্রগতির পথে প্রধান অন্তরায়! অনেক রক্তাক্ত লড়াই এর পরে শাপমোচন হোলো বাংলাদেশের। মেনে নেওয়া হোলো ৯৩% মেধা❤👌 ভিত্তিক নিয়োগ।
আচ্ছা,এরকম একটা ঘটনা কিন্তু আমাদের দেশেও হয়েছিল রিসেন্টলি। আমাদের দেশে কৃষি আন্দোলন টা এরকম হয়েছে। সরকার কে বাধ্য করেছে সিদ্ধান্ত প্রত্যাহারে।
ওহ না ওদিকে তাকাবেন না। না-  শিক্ষা-চাকরী নিয়ে আমাদের অতো মাথা ব্যথা নেই। দুর্নীতি দূর করতে আমাদের শুধু "চলছে-না চলবে না" বলবো। দুই একটা সভা-মিছিল হয়তো হবে। ও যারা বসে আছে বসে থাক, ওরা চাকরী পাচ্ছে না তো আমরা কি করবো। ওদিকে আকাশ থেকে একটু টুক করে যদি নেবে আসে আশা উষা ভোররাতে ভাবছি মোরা-   ইশ্শ ৯৩% মেধার ভিত্তিতে সংরক্ষণ যদি ভারতে হোতো- কি যে করছে সরকার!! এইরে দেখছেন কি কান্ড!
সরকার এর দিকে তর্জনী দেখিয়েই বুঝতে পারলেন বাকি চারটে আঙ্গুল তো আপনার মুখপানে -কেনো চেয়ে আছো মা গাইছে!
মিটিং মিটিং করতে রাহিয়ে-আলোচনা-জাতপাত- কাদাছোড়া ছুড়ি এই তো লাইফ কালি দা, এই বেশ ভালো আছি আমরা। শিক্ষা-সংরক্ষণ এই সব নিয়ে ভাববো না, দ্রব্যমূল্য এর ছ্যাঁকা খেলে আমবানি র বিয়েতে হাতি নাচছে ঘোড়া নাচছে দেখে পেট ভরে ঘুম দেবো।

পুনশ্চ: আমাদের "উনি"জি ও অনুপ্রেরণার থেকেও কিন্তু অনেক গুণ শক্ত গাঁট ছিলেন একজন। লাস্টে সেইখানেও আজ "হাসিনা মান জায়েগি" গান বেজে চলেছে শতাধিক তাজা প্রাণের মূল্যে! প্রতিবাদ কি এমনি শক্তিমান, বিধিনিষেধ এর বাধন কেটে ফেলাতেই তো তার প্রকাশ আবহমান!
ও হ্যা, বাকি প্রাণ গুলো কাল থেকে আবার কলাগাছ কেই সাপোর্ট করবে উন্মত্ত হয়ে। আমরাও প্রত্যুত্তর করবো, হয়তো। তবুও-
হ্যা, দিন শেষে তবুও ওদেশে ৯৩% মেধার জয়।
আমাদের ও ভাবতে- পেতে একটু সাধ-ইচ্ছে হয় ।।

©️অভ্রজ্যোতি ঘোষ। ২২ জুলাই ২০২৪।।

ছবি ইন্টারনেট 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"