পোলারাইজড পোল

"পোলারাইজড পোল"

পশ্চিমবঙ্গে পোলারাইজড ভোট হচ্ছে এটা প্রমাণিত। তাই এই মার্কেট এ দুর্নীতি, চাকরী, বেকারি র থেকেও মূল হয়েছে পোলারাইজড অবস্থান। 
এর প্রত্যক্ষ এবং অন্যতম উদাহরণ বহরমপুর কেন্দ্র। এখানে ইউসুফ পঠান ও বিজেপি দুই দিকে পোলারাইজদ ভোট এর তীব্র লড়াই হয়েছে।ফল  অধির এর বলি।এই রেজাল্ট এর পরে বিজেপি বঙ্গে টিকে থাকবে অবশ্যই কিন্তু নির্ভর করছে মুখ মোদি থাকবেন কি না? মোদি সরে গেলে এই পোলারাইজড ভোট এর এক দিকে শুধু মমতা ব্যানার্জি থাকবেন।
তখন হয়তো দুর্নীতি, চাকরী, বেকারি ইস্যু গুলো ফিরে আসবে ভোটের মেইন ইস্যুতে যা এইবার প্রধান হয়নি।  মোদি-মমতা একজন কেউ না সরলে বঙ্গে এই ভাবেই ভোট হবে- এবং মোদি নিজেই সেটা অনুধাবন করেছিলেন, তাই দৃঢ় প্রত্যয় এর সাথে বলেছিল বঙ্গে বেস্ট রেজাল্ট হবে। এখন প্রশ্ন উঠছে সেটা কেনো হোলো না?
কং সিপিএম ভোট কাটুয়া বলে ? হয়তো সরল ভাবে সংখ্যা তত্ত্ব দেখে সেটাই অতি স্বাভাবিক বলে মনে হলেও হয়তো এর পিছনে একটি অন্য কারণও হয়তো বিদ্যমান। সেটা কি হতে পারে? -
বাংলায় কিছু লোক এখনো পোলারাইজড হয়নি। তাদের সমর্থিত দলের আসন 0 অথবা নোটা ।কিন্তু বিচার করে দেখলে তাদের ভোট এর মূল্য কিন্তু একদমই শূণ্য না, বরং বেশ মূল্যবান। এদের অনেক ক্ষেত্রে এক দেড় লক্ষের সাংখ্য ভোট প্রায় ১৮ থেকে ২২ টি কেন্দ্রে রেজাল্ট এ প্রভাব ফেলেছে।
ফলে বারংবার মোদি মমতা এক জন জিতবেন বা হারবেন এই নন পোলারাইজড ভোট এর বেশ কিছুটা প্রভাবে। ভোট কাটুয়া নীতি তে না ভেবে কিছু মানুষ  নন পোলারাইজড ভাবে এই ভোটে অংশ নিয়েছে সেটা ভাবলে হয়ত বোঝা যাবে চিত্র টি। অবশ্যই 0 দলের ভোট ও নোটার মানুষ গুলো কে মিলিয়ে।
(ও হ্যা ইন্দর এ একটি কেন্দ্রে নোটা এইবার লক্ষাধিক ভোট পেয়েছে)

পুনশ্চ: অতি অতভূৎ ভাবে যে উত্তর প্রদেশ কে পোলারাইজড এর মূলভূমি ভাবা হোতো তারা হয়তো একটু অন্যভাবে অন্য কিছু ভেবে ভোট দিয়েছে।।

©️অভ্রজ্যোতি ঘোষ।।

ছবিসূত্র- ইন্টারনেট 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"