চোকার্স - সেমি চোকার্স এর ফাইনাল খেলার সুযোগ আসবে যাবে ভবিষ্যতে।এই বিশ্বকাপ একবার হলেও উঠুক মিস্টার দেওয়াল এর নির্ভরশীল হাতে।।
সাউথ আফ্রিকা হোলো খানদানি চোকার্স। এরকম না আগে চোকার্স ছিলো, তারপর দুই একটা কাপ জিতলো, আবার চোক করতে শুরু করলো, না! সেরকম একদমই না। বিশুদ্ধ আদর্শ চোকার্স।
৯২ এর সেমিফাইনাল এ সেই যে স্টার্টিং প্রব্লেম বিগ প্রব্লেম বলে শুরু করেছিল সেটা এখনো ঘোচেনি। আর ৯৯ এর সেমিফাইনাল এ ডোনাল্ড এর সেই দৌড় তো নব্বই এর দশক এর ঐতিহাসিক ভুল!! এরপরেও বারং বার সুযোগ এসেছে কিন্তু সেই সেমিফাইনালের সেমিস্টারে হারু হেরে গোল্লা পেয়ে ফিরেছে। ডোনালড, কর্স্তএন, কালিনান, ক্রনিয়ে, ডেভিলিয়ারস, স্টেন, স্মিথ - আরো কতো শতো বিখ্যাত দক্ষিণ আফ্রিকান দের স্বপ্নভঙ্গ দেখে আপামর বিশ্ববাসী কষ্টের ঢোক গিলেছে! হ্যা-আমি আপনি আমরা সবাই সেই দলে ছিলাম। আজ ওদের বিরূদ্ধে নিজের মন-মাথা দুজনেই জিততে চাইছে আকুল ভাবে! কিন্তু একটু পুরনো স্মৃতিচারণ এ দক্ষিণ আফ্রিকার কথাও মনে পড়ছে।
ওদিকে আমরা, ভারতীয় ক্রিকেট দল হলাম হাইব্রিড চোকার্স। "মাঝে মাঝে তব দেখা পাই"- বলে তিনটে বিশ্বকাপ মুঠোবন্দী করেছি। তারপর ২০১১ থেকে বেজে গেলো ভাগ্যের বারোটা-বারো। ফাইনাল-সেমিফাইনাল এ উঠছি মোরা। তারপর কাপ টাকে "তোমাকে ছুঁতে পারিনি প্রভু"- বলে বারংবার ফিরে ফিরে এসেছি। রোহিত শর্মা ২০০৭ এ দূর থেকে এই কাপ ধরেছেন, কোহলি ও বিশ্বকাপ এর স্বাদ পেয়েছেন ২০১১ তে। কিন্তু তিনি! দ্রাবিড়? সেই ২০০৩ এর পরাজয় এর থেকে ২০২৩ এর পরাজয়- একটা মানুষ কি সত্যিই এই ভাবে হেরে হেরে ফিরে যাবেন বারংবার? আজ কোচ হিসাবে শেষ ম্যচ হয়তো তার। ক্রিকেট দেব্তার কাছে একটাই প্রার্থনা
শেষ বলে যেনো হয় সে বিজয়ী, তোমারি কাছে বার বার হারিয়ে, - হ্যা রাহুল দ্রাবিড় আজকে আপনি জিতুন বিশ্বকাপ। কারণ আপনি লেজেণ্ড। আপনার হাতে একবার অন্তত উঠে আসুক বিজয় ধনুর মহা টঙ্কার- সারা জীবন ভাগ্যের চাকা আর কতো মেদিনী গ্রাস করবে?
তাই আজ একটাই কথা মনে হচ্ছে-
চোকার্স আফ্রিকা - সেমি চোকার্স ভারত এর আবার হয়তো ফাইনাল খেলার সুযোগ আসবে যাবে ভবিষ্যতে- কিন্তু এই বিশ্বকাপ একবার হলেও আজ রাহুল দ্রাবিড় এর নির্ভরশীল হাতে বিরাজে।।
©️অভ্রজ্যোতি ঘোষ।। ২৯ জুন ২০২৪।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন