ঘরের মধ্যে লাল সবুজ গেরুয়া র যুদ্ধ।।

আহা না। ভোটের মরশুমে এ একদমই ভোট যুদ্ধ না, বরং ভোটের মতোন অনেক ক্ষেত্র দেখা যাবে এই ঘরোয়া যুদ্ধে। দেখতে চান নাকি? চলুন তবে ঘুরে ফিরে দেখি শতরঞ্জ কা খিলাড়ি দের মধ্যে "খেলা হবে" এর উত্তেজনা।
কাজের শেষে আজ ঘরে ঢুকে দেখি এক যুদ্ধ শুরু হয়েগেছে। অন্যদিন ও হয়।প্র্তিদিন সে অপেক্ষমান থাকে বাবার অথবা কাকাইর সাথে যুদ্ধ করবে বলে। 
আজ যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে- এক হেভিওয়েট আজ মঞ্চে বহু যুগ পরে ফিরে এসেছে। 
পক্ষে বিপক্ষে কে? এক দিকে লাল-সবুজ জোট কাকা-ভাইপো। আরেক দিকে অপ্রতিরোধ্য দাদাই। এদিকে তার ঠাকুমা - "মি" সাধারণ জনগণ সেজে নিজ নিজ পাঠে মন দিয়েছে।তার মা দিনের শেষে স্কুলের ক্লান্তি ভুলে আয়াশ করছে মোবাইল নিয়ে এক কোণে। 
এদিকে ফিকে গেরুয়া জামা গায়ে তার বাবা দেখলো এই যুদ্ধের সময় সরাসরি লাল-সবুজ শিবিরে সে এন্ট্রি পাবে না। ওদিকে বার বার জয়ী হবার ক্ষমতাশালী চেজ চ্যম্পিয়ন দাদাই এর সাথে জোট ও বাধা যাবে না। সুতরাং সে বেছে নিলো  দাদাই র ই পক্ষ- অন্য ভাবে। ক্যামেরা অন করে মিডিয়া রূপে। প্রতি চালে ফুট কেটে এক্সিট পোল এর মতন রায় দান করেই চলল।তারপর যুদ্ধ হোলো বিষম। রাজায় রাজায় যুদ্ধে অনেক উলুখাগড়া সৈন্য উড়ে গেল পরপারে।
তারপর... (ছবি তে কথা)
১। মিডিয়া কভারেজ চলছে- আপনারা দেখতে পাচ্ছেন উনি জোটের কি হাল করছেন। লাল সবুজ জোট বেশ এগিয়ে গিয়েছে।।

২। জোটের পরামর্শ চলছে, এই খনেই একটি ঐতিহাসিক ভুল সৃষ্টি হোলো। যার পিছনে মিডিয়ার  ভূমিকা অনস্বীকার্য।- "শোন তুই এই চাল টা দে?"- "ওমা কাকাই ই তো খেল্ছে, তুই আর কি খেলছিস, এটা তোর খেলাই না" 
শুনে কেঁদে কেটে সে বলল - "এই জোট এ লাল সব দেখছে। আমি কিছুই না। খেলবই না।"
কাকাই অগত্যা নিমরাজি হয়ে দুটো চাল দিতে দিলো।।

৩। এইবার মিডিয়া এক্সিট পোল দিয়ে দিলো- এক্ষেত্রে জোট কে জিতিয়ে দিয়েছে সে। দুটি নৌকা দেখে জয় নিশ্চিত করে মিডিয়া জানিয়ে দিলো আর মন্ত্রী তোলার দরকার নেই লাল-সবুজ এর। মিডিয়ার সেই সিদ্ধান্ত শুনে বোড়ে কে প্রধানমন্ত্রী করবে কিনা এই নিয়ে জোটে  তুমুল বিবাদ। কাকাই ভাইপো প্রায় নিজেরাই লড়াই এ জড়িয়ে পড়ল।
সেই সুযোগে দাদাই জি প্রধানমন্ত্রী কে ফিরিয়ে এনে কিস্তিমাত করে দিলো। প্রকারন্তরে বাবা রুপী মিডিয়া কে এক্সিট পোলের জন্য ধন্যবাদ জানালো।

৪। লাল হেরে ভাবছে, কোন স্ট্রাটেজি তে হারলাম। এই সবুজ উজবুক টা কে দলে নেওয়াই ভুল হোলো। 
ওদিকে সবুজ উত্তেজিত । দাবা যুদ্ধ জেতা ম্যচ হেরে সব রাগ ছিটকে পড়ল মিডিয়া বাবার উপর। তেড়ে আসছে সবুজ,
আমি ক্যামেরা নিয়ে পালাই।

এর পরের ছবি আর আমার কাছে নেই। লাল এর কাছে আছে।।

©️অভ্রজ্যোতি ঘোষ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"