আজতো ষষ্ঠী: কাজ শেষ হবে তো?

আহা, আজকেই যত রাজ্যের সফটওয়্যার কোডের বাগ গুলোর ইকিড় মিকিড় খেলতে হবে! মনের সুখে ট্রেড-সেন্টার এর ট্যুইন টাওয়ারের মতন ঝুরঝুর করে ভেঙ্গে পড়ছে!
তাই দেখে আহ্লাদিত হল্লার ক্লায়েন্ট মন্ত্রী আবার লোভও দেখাচ্ছে, "ডেভলপার মশাই; এই কোড-কোড যুদ্ধ টা আজ খেলে নাও, তারপরেই কাল থেকে তোমার ছুটি!" অবুঝ মন হল্লা রাজার সহজ বিশ্বাসের স্টাইলে বলে উঠল "সত্যি ছুটি হবে আমার!"
এদিকে কোডের বাগ গুলো আজ নাগ সেজে নেচে-নাচিয়ে দুর্গাপঞ্চমী কে নাগপঞ্চমীতে পরিণত করল দেখছি। তবুও যাক, হাজার হোক বাস্তুসাপ তো! পোষ মানল; কাগের ছানা বগের দলা বলে আদর করতেই: লোভ দেখলাম, " আজ আর দুষ্টু করেনা, ভালো বাগ না তোমরা? এখন চুপ করে শুয়ে পড়োতো ; গভীর রাত হয়েগেছে,
আচ্ছা প্রডাকশন ডেপ্লয়মেন্ট এর দিন খুব খেলা হবে।এখন গুড বয়ের মতন শুয়ে পড়ো "।
শেষ অব্ধি, বাবুরাম সাপুড়ের ঝুলিতে ঢুকে পাঁচ দিনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হোলো: এই নাগ-বাগ ছুটবে না, হাটবে না এমনকি সফটওয়্যার কে কাটবেও না দশমী অব্ধি..
যাইহোক, এখন মনে হচ্ছে স্বর্গীয় অনুভূতি: "লগিং অফ ল্যাপটপ"।
এই ছুটি শুরু মুহূর্ত টাই প্রতীক্ষার .. বুকের ভিতর টা কেমন নরম পালকের মতন হালকা লাগছে। মুখ থেকে মনে সেই ডায়লগ টা বেরিয়ে আসছে নিজের কানেই, নিজের জন্যেই: ,"ইতনি শিদ্দত সে ম্যায় নে তুমহে পানে কি কৌশিস কিয়ে হ্যয় "....
হ্যা আজ এখন ষষ্ঠী: কাজও ষষ্ঠীর আগেই শেষ হোলো!
ল্যাপটপ এবার তোমায় দিলাম ছুটি,
কোড গুলো সত্যি যেন আজ ঝলসানো রুটি।।
(সবাই পুজোর ছুটি পাক, আর হ্যা তারও আগে সবাই একটা কাজ পাক: পুজো সবার ভালো কাটুক)
©️অভ্রজ্যোতি ঘোষ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"