বইমেলার সংগ্রহ ২০২৩



একসাথে বিছানায় বসে অত্ভুৎ ভাবে চারু মজুমদার আর চৈতন্য গণতান্ত্রিক দাবি নিয়ে আলোচনা করছেন! চমস্কি নোট করছেন গণতন্ত্রের সংজ্ঞা। হিটলার আর কাস্ত্র এসে আলোচনায় যোগ দিলেন। একটু বিতর্ক শুরু হোল!

মেইন ক্যম্ফ এর উত্তরে কাস্ত্রো রেফার করল মার্কসীয় সহজ পাঠ এর শিক্ষা ।

 


এই দেখে বিছানার দক্ষিণে দেশের মাটিতে সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু নিজেদের  -নিজদের মতপার্থক্য নিয়ে আলোচনারত । আরেকটু দক্ষিণে ৪৭ থেকে ২০১০ অব্ধি রাজার চার নীরব টেক্কা গোলাম বসে আছেন- জে পি নারায়ণ, কামরাজ , ম্যডামজী, আর লোকপাল। এরা দেখেছেন পাশে আছে রোড টু রাজধানী : ম্যাডাম জী টু মোদী! 
সবার মধ্যেই এইবার একটু একটু থ্রিল আসছে কি হচ্ছে কি হবে?


ইতোমধ্যে এক সৈনিক হঠাৎ বলে উঠল রাজায়-রাজায় যুদ্ধে সৈনিক এর গৈরিক ত্যাগ এর প্রত্যক্ষ বিবরণ নিজের যুদ্ধের অভিজ্ঞ্তায়: টাইগার হিল বিজয়।  "র" এর সিক্রেট মিশন ও অভিজ্ঞতা শেয়ার করল আরো কিছু আধিকারিক । এদিকে সিরাজ এর সেনাপতিও বলল কিছু গুপ্ত কথা।
তাই দেখে যীশু, চৈতন্য, আর নেতাজী বলে উঠলেন আমাদের শেষের প্রহর টাও একটু দেখে নাও, এই গুলোর থেকে বড় বাস্তব থ্রিলার কিন্তু সমাজে বেশ অপ্র্তুল।

এইবার বিছানার পূর্ব প্রান্তে রাজ্নীতি "বসন্তের বজ্র নির্ঘোষ"- থ্রিলার তত্ত্বের মধ্যে দখিনা বাতাসের সুরে ভেসে এল এক-এক কল্পনার উপন্যাস। মন টাও ভাসতে শুরু করল!
বিদেশের ও হেনরী, অস্কার ওয়াইওল্ড, প্রাচীন ভার্জিল কিংবা এলান পো , চার্লি চ্যাপলিন জমিয়ে আড্ডা দিচ্ছে কালকূট, রাজ শেখর বসু থেকে আজকের সাদাত হোসেন, স্মরণজিৎ, রূপম দের সাথে। মাঝে অনেক নতুন পুরাতন লেখকের এক একটি বিষয় নিয়ে এক একটি নতুন মাত্রা দিচ্ছে আলোচনায়।



রাজনীতির তত্ত্ব থ্রিলার কল্পনার উপন্যাসে মন যখন সবে একটু একটু ক্লান্ত হচ্ছে তখন হাসতে -হাসাতে বিছানা ভাসাতে কিছু ফাজিল গ্রিক চর্চা শুরু করল, দেশের রাম বাল্মীকি রাও যোগ দিল তাতে। তবে পৌরাণিক বিষয়ে হাসির মোড়ক থেকে আবার এক জীবনপথের সন্ধান দিতে শুরু করল বাসুদেব কৃষ্ণ।


অনেক গদ্যে যখন জীবন প্রায় থমকে এসেছে তখন হঠাৎ নীরার হাত ধরে পদ্য এল, সৃজনশীল পদ্য কবিতায় মন আবার ভাসতে শুরু করল। 


এইবার মন চাইল একটু বাধনছাড়া হয়ে শিশুভোলানাথ হয়ে উঠতে : একদম পশ্চিম প্রান্তে দেখল
  রুশ দেশের রূপকথা, ঠাকুমার রাক্ষস রাজপুত্র রাজকন্যা থেকে শিশুদের মনীষীদের। দেখতে পেল আবোল তাবোল এর এক দুনিয়া।


এইবার শেষমেশ মনে হোল না একটু আধটু পড়তে বসতে হবে। বিজ্ঞান সাহিত্য চর্চা র সাথে খাওয়া দাওয়াও তো দরকার ।  আবার মাতৃভাষায় পাইথ্ন চর্চা করলে দেখা যাক বিষয় টা মগজে ঢোকে কিনা! একটা নতুন উপায়ে নতুন প্রচেষ্টা।


পুনশ্চ:
( এটি কিন্তু সারা বছরের মনের রসদ , না আমার একার না ৬ জনের রসদ একসাথে)

©️অভ্রজ্যোতি ঘোষ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"