"দশ বছরের ভিতের ভবিষ্যত"
"ভূতের ভবিষ্যত" : নামে খুব রোম্যান্টিক সিনেমা বেরিয়েছে;
চলো দেখতে যাবে ? ছেলেটা বেশ মধুমাখা সুরে বলেছিল মেয়েটাকে! মেয়েটাও রাজি। বিয়ে ঠিক হয়েছে সুতরাং এইবার একটা সিনেমা দেখাই যেতে পারে একসাথে। বিয়ের আগে এই একটিই সিনেমা দুজ্নে একসাথে দেখেছিল।
যাক, দুজ্নেই চলল সিনেমা দেখতে। সিনেমা তো শুরু হোল। একএক করে পর্দা সরছে কিন্তু রোম্যান্টিকতা কোথায়? শুধু হাসাহাসি ,মজা র পরিবেশ সৃষ্টি হচ্ছে প্রেক্ষাগৃহে।
ছেলেটা মনে মনে প্রমাদ গুণল। বুঝল উদম উদ্যমে ডুবিয়েছে। রোম্যান্টিক এর নামে কমেডি সিনেমা দেখাতে এনেছে। চারদিকে শুনছিল এই সিনেমা টা বেশ ভালো হয়েছে ব্যস ভেবে নিয়েছে রোম্যান্টিকই হবে। ঐ যুগে ভালো সিনেমা মানেই রোম্যান্টিকতার স্পর্শ সে ভির-জারা হোক বা স্বদেশ হোক শুধু রোম্যান্টিকতার সংজ্ঞা-মাত্রা ভিন্ন থেকে ভিন্নতর হবে। কিন্তু এই সিনেমায় তো সেইসবের নাম গন্ধই নেই।
এইবার নিশ্চিত ভাবে ঝগড়া শুরু হবেই হবে। হাফ টাইমের আগেই না বেড়িয়ে যায়। কিন্তু হঠাৎ পাশে তাকিয়ে দেখল মেয়েটাও খিল খিল করে হাসছে এক-একটি দৃশ্য দেখে!
অবাক হয়ে আস্তে আস্তে মেয়েটা কে বলল : মনে হচ্ছে এটা সেরকম রোম্যান্টিক সিনেমা না, কিন্তু বেশ উপভোগ্য। আমার মনে হচ্ছে কোথাও একটা ভূল হয়ত হয়েছে সিলেকশনে।
মেয়েটাও হাসতে হাসতে উত্তর দিয়েছিল "রোম্যান্টিক না হয়েও জীবন টা যদি হাসতে হাসতে উপভোগ করা যায় তার থেকে ভালো রোম্যান্টিক কিছু কি আর আছে, বেশ মজা পাচ্ছি এইটা দেখে।"
ছেলেটা মাথা নেড়ে বলল : সেটা হয়ত ঠিক , কিন্তু অন্যরা যখন জিজ্ঞেস করবে দুজ্নের দেখা প্রথম রোম্যান্টিক সিনেমা কি ? সেইখানে ভূতের ভবিষ্যত বললে, মানে সবাই কিভাবে নেবে?
মেয়েটা স্ক্রিন এর থেকে মুখ ঘুরিয়ে বলল: দুজ্নে যদি ভূতের মধ্যেও আনন্দ মজা খুঁজে পাই সময় টাকে উপভোগ করি সেটাই তো বেশ রোম্যান্টিক , তাই না। চলো, আর কথা না বাড়িয়ে একসাথে উপভোগ করি সিনেমা টা বিশেষ করে সময় টা।
দুজনেই অত্ভুৎ ভাবে ভূতের সামনেই একটা আজব হাহা-হিহি মেশান রোম্যান্টিক পথের সন্ধান পেল সেইদিন, সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন হোলো যেখানে রাগ-দু:খ-আনন্দ-অভিমান এর মধ্যেও মূল প্রণিধানযোগ্য বিষয় হোল একসাথে সময় কে উপভোগ করা!
বিয়ে হবার আগে এই একটি সিনেমাই সেই ছেলেটা আর মেয়েটা দেখেছিল ২০১২ সালে।
এরপর ২৩ শে নভেম্বর থেকে শুরু হল এক যাত্রা, আজ থেকে ঠিক দশ বছর আগে...ভবিষ্যতের উদ্দেশ্যে... সব ভূতের আশীর্বাদ নিয়ে ।
না মানে বলছিলাম ভূত মানে তো ইতিহাসকেও বোঝায়, তাই না!
পরবর্তী লেখার লিঙ্ক: https://avrasoura.blogspot.com/2023/11/blog-post_23.html
©️অভ্রজ্যোতি ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন