বজ্রপাত এর পূর্বাভাস
বাজ পড়া শুরু হলে আজকাল আমাদের বাড়িতে কি হয় !!! পরিবারের কার কাধে কি গুরু দায়িত্ব পড়ে ।।
ভাই এই ব্যপারে "সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট " । ঘরে বসে ভাবতে থাকে সুইচ গুল কি ভাবে বন্ধ করতে হবে । মানে এসব করার আগে ঝড়ের গতি মেঘ এর দিক দেখে পরিকল্পনা করে এগোতে এগোতে ঝড় শেষ। তাও হেড ফোন না লাগান থাকলে !!!! আর হেড ফোন লাগান থাকলে ঝড় যে এসেছিল নীরবে
বাবা নামক ফায়ারওয়াল ঐ সময় ডেস্কটপ বন্ধ করতে দেবে না। যুক্তি : আর্থেন করা আছে।
পেছন থেকে মা এর এলার্ট নটিফিকেশন : আজকে ক্ম্পুটার গেল। তারপর দেখ কি করি ।।হ্যা মা তারপরেই গল্পের বই বা পেপার এ মগ্ন মৈনাক।
ছেলে (টুকু) আর স্ত্রী, ছোট বড় দুই স্ক্রাম ম্যানেজার। কি কি বন্ধ হল, কি কি বন্ধ হল না সেই আপডেট প্রতি সেকেন্ড এ পাবলিস করে চেচিয়ে মাইকিং করে ।।
হ্যা শেষে রঞ্জিত মল্লিক এর মতন মঞ্চে এলেম আমি। গ্লোবাল ভেরিয়েবেল এর মত দৌড়তে হয় ।
গরুড় পক্ষীর মতন ডানা মেলে পাম্প, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশ , রান্না ঘর মেশিন এর প্লাগ গুলো খুলতে যাই ।
শুধু ডেস্কটপ বন্ধ করতে গিয়ে বিষ্ণুর অমৃত রক্ষার র মতন বাবা সামনে দাড়িয়ে পড়ে
পুনশ্চ: তবে হ্যা, মাঝে মাঝে "ইচ্ছাপূরণ" এর মতন একটু আধটু উপরের রোল গুলো চেঞ্জ হয় কিন্তু ।।
©️অভ্রজ্যোতি ঘোষ ।। ২ রা মে ২০২২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন