২৫০ বছর আগে কি হয়েছিল?

২৫০ বছর আগে।  
কি হয়েছিল ? বিশেষ কিছু না !!! ফিনিক্স পাখির মতন মায়ের চিতার ছাই গায়ে মেখে নব জাগরণে জাগ্রত হয়েছিল এক জাতি,  আজকের দিন থেকে। একটা মার্বেল সিরিজ শুরু হয়েছিল ।।
 
না মানে এর আগে 3000 বছর ধরে বাঙালী র পরিচয় পৌরাণিক অঙ্গ পাড় বঙ্গ , গঙ্গডিহি,  শশাঙ্ক , পাল,সেন, চর্যাপদ থেকে হোসেন শাহ চৈতন্য হয়ে পলাশী র প্রান্তর। ভারত ভূমি জানত: গঙ্গাশেষে এক জাতি আছে ,মাঝে মাঝে জ্বলে ওঠে হ্যলির ধূমকেতু সম কিন্তু সূর্য হতে পারে না ।। 

হঠাৎ সেই জাতির থেকে একটা লোক মাথা তুলে দাড়াল ।  যে চিতায় ভারত ভূমির মান শত সহস্র বছর ধরে পুড়েছে সেই চিতার আগুন এ জেগে উঠল এক তীব্র আক্রোশ "নিজের মা, বোন, স্ত্রী, কন্যার  জাত কে জ্যান্ত পুড়িয়ে মারিস , এত বড়  আস্পর্ধা এবার সব বন্ধ!!!" 

সমাজ নড়ে উঠল: এ যে সীতা মায়ের নিজের বেছে নেওয়া পথ। এ অনর্থ মানা যাবে না,  শাস্ত্র তো রসাতলে যাবে।  জহর সতী কি সব পুণ্যের রীতি!!! এসব নাকি বন্ধ করতে হবে! 

লোক টা অগাধ পড়াশুনা করে ,  শাস্ত্র ধর্ম ঘেঁটে প্রমাণ করল সে ই ঠিক। এই গর্হিত সতীদাহ শাস্ত্র মতে অনৈতিক। মা এর জাত এর উপর এই জুলুম আর চলবে না। 
ইংরেজ দের সব খারাপ এর মধ্যেও দুটো মহান কাজের একটা ছিল সতীদাহ রদ। সেই চিতার  আগুন এ জল ঢেলেছিলেন রামমোহন রায়। 

আর তার সাথে সাথে বাঙালী জাতি র কাছে হয়ে গেলেন লাইট হাউস। দিনের পথিক কে অনুপ্রেরণা দিলেন যে দুর্গম অন্ধকারে  সন্ধ্যাপ্রদীপ নিয়ে এগোন যায়। শুধু  দরকার জ্ঞান ,যুক্তি বোধ আর  সাহস এর সাথে কুসংস্কার, অগ্জ্ঞতার, মিথ্যা র বিরুদ্ধে এগিয়ে যাওয়া। 

বাঙালী র মজ্জায় ঢুকে গেল জ্ঞান ই সব । প্রচুর পরিমাণে পড় , যুক্তি র উপর নির্ভরশীল হও। বিদ্যাসাগর, বিবেকানন্দ, অরবিন্দ, রবীন্দ্রনাথ, সুভাষ চন্দ্র থেকে সত্যজিত যুগ : শুধু পড়াশুনা ,জ্ঞান এর উপর নির্ভর করে একটা জাতি যে শিখরে পৌছেছিল তার অগ্রদূত আজ থেকে ২৫০ বছর আগে এসেছিলেন এ জগৎ এ, 🙏🏼❤ রাজা রামমোহন রায় ❤🙏🏼
আজকের  মা, স্ত্রী, বোন,  কন্যা ; সব ভারতীয় মহিলার র রক্ষাকর্তা হয়ে।

©️অভ্রজ্যোতি ঘোষ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"