পোস্টগুলি

প্রতিবাদ পর্ব ৩ (১১ সেপ্টম্বর- ২০ সেপ্টেম্বর)

ছবি
#####৫ কিছুটা রাজনৈতিক , বাকিটা অরাজনৈতিক। আজ এই মুহূর্তে বিচার এর দাবি বেশ প্রসারিত হচ্ছে, এবং সেই প্রসার ঘটছে রাজনৈতিক অরাজনৈতিক দুই পরিসরেই। ১।জুনিয়র ডাক্তার রা স্বাস্থ্য ভবনের সামনে বসে আছে। স্বাস্থ্য দফতর প্রতিবাদ এর অন্যতম কেন্দ্রবিন্দু এই মুহূর্তে। এটি হয়তো অরাজনৈতিক। স্বাস্থ্য বিভাগে যে বেনিয়ম এতো যুগ ধরে চলেছে তিলোত্তমার বিচারের সাথে তা ওতোপ্রতো ভাবে জড়িত। ২। শিক্ষক রা সিবিআই দফতর যাচ্ছে আজ। এটি ও একটি অরাজনৈতিক আন্দোলন হয়তো। এক্ষেত্রে এক মাস থেকে সময় কাল ধীরে ধীরে দেড় মাসের দিকে এগোচ্ছে। এখনো বিশেষ কোনো অগ্রগতি জনসমক্ষে এসে পৌছায় নি। সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খাম গেছে, অনুমেয় অবশ্যই তাতে কিছু আছে। সিবিআই যতোক্ষণ না কোনো তথ্য সর্ব সম্মুখে আনছে, জুনিয়র ডাক্তার রা ও হয়তো আশ্বস্ত হতে পারছেন না- তদন্তের গতি প্রকৃতি নিয়ে। তাই আন্দোলন থেকে সরে আসার উপায় দেখছেন না। সাথে আছে পাঁচ দাবি। প্রসঙ্গত উল্লেখ্য-  শিক্ষক দের এই সিবিআই ভবন অভিযান বিশেষ তাৎপর্য পূর্ণ।  শিক্ষা ক্ষেত্রেও কিন্তু অনেক বেনিয়ম, দুর্নীতি হয়েছে- এদিকে কদিন আগে শিক্ষা দুর্নীতি তে এক অভিযুক্ত হেভিওয়েট এর শর্ত...

প্রতিবাদ পর্ব ২ (২ রা সেপ্টেম্বর থেকে ১০ ই সেপ্টেম্বর)

ছবি
################১৬ আগে তুমি সত্য দেখাও, তুলে ধরো লুকানো ঘটন দিলাম কথা ফিরবো কাজে,ঠিক আগের মতোন।। আজ মানুষ এর জন্য মানুষের কান্না,  সত্য বিচার কি সমাজ পেতে পারে না? শাসন বাধনে নীতির বিধান, বিচার না পেয়ে বজ্রমুষ্ঠি উত্থিত কামান। দাবি গুলো গোলার বেগে ছুটে ধেয়ে আসে পতন পতাকা উড়িয়ে কালভৈরব অট্টহাসে। বিচারের বাণী ক্যালেন্ডারে তারিখ এর ফেরে ধৈর্য্য সরিয়ে জন জাগরণ মঞ্চ পথের উপরে। সত্য আজ মুখবন্ধ গোপন খামে সর্বোচ্চ চুপ। কাজে ফিরে মেনে নাও ব্যবস্থার উলঙ্গ উন্মত্ত রূপ। শুনবে না? কাজে ফিরবে না? হয় কিভাবে সাহস! বুকে জ্মেছে শক্তি, আর কেউ নয় তো কারো বশ। আগে তুমি সত্য দেখাও, তুলে ধরো লুকানো ঘটন দিলাম কথা ফিরবো কাজে,ঠিক আগের মতোন।। পুনশ্চ: জুনিয়র ডাক্তার রা মঙ্গল বার স্বাস্থ্য ভবনে দঙ্গল বেধে জটিল জঙ্গল সাফ করতে যাচ্ছেন। সফল হবেই।। (সমাজমাধ্যম ও ইন্টারনেট থেকে প্রাপ্ত খবর) ©️অভ্রজ্যোতি ঘোষ। ১০ সেপ্টেম্বর ২০২৪ ছবি: ধ্রুবজ্যোতি ঘোষ। https://www.facebook.com/share/p/d5XCpZakj1p7Zyfh/ ###############১৫ উৎসব চাইছো? উৎসব ই হবে তোমার দাবি মেনে উৎসবে বিচার চাইবো উচ্চকণ্ঠে ঘরে বাইরে মনে।। সেই উৎ...

প্রতিবাদ পর্ব ১ (১৪ আগস্ট - ১লা সেপ্টেম্বর)

ছবি
পদাতিক পথে নামছে প্রতিদিন।  বিচার এর দাবিতে গুণছে দিন।।  মানুষ হেঁটে চলেছে দিনে রাতে, মিছিল টা দিন দিন বেড়েছে বহরে তে। কেউ হেঁটেছে পাড়ার গলির পথে, মিশে গেছে অচেনা অজানা সাথে। কেউ হেঁটেছে রাজপথে বহুজন মাঝে। বিঁধছে কাঁটা সকাল বিকেল সাঁঝে।। প্রহর গুণছে অন্তিম ক্ষণ প্রতীক্ষার সে দিন আসবে কবে, কবে পাবে বিচার? কেউ হেঁটেছে রাজনীতি বা অরাজনৈতিক মতে শাসক তখন বিভেদ দেখেছে আরাম কেদারাতে। আজকে যখন আসছে মানুষ আগল খুলে মনে প্রতিধ্বনি শুনছে সময় জাষ্টিস হবে আর জি করে । ©️অভ্রজ্যোতি ঘোষ । ১ সেপ্টেম্বর ২০২৪।। ছবি:  ধ্রুবজ্যোতি ঘোষ।। ২।। অন্যায় যে করে, আর অন্যায় কাজে যে প্রমাণ লোপাটে জনগণ ঘৃণা যেন তারে "তৃণ"সম দহে।। রবিঠাকুরের "ন্যায়দণ্ড" থেকে শেষ লাইন দুটো ধার করে সময়ের রথে উঠিয়ে দিলাম। দেখলাম এক নৃশংস হত্যাকাণ্ডের পর্দায় পর্দায় জড়িয়ে গেছে খল অভিসন্ধি। আচ্ছা, আপনার আমার জীবনে যদি প্রামাণ্য বিষয় হারিয়ে যেতো আপনি আমি কি ভাবতাম বলুনতো? এই পরিস্থিতিতে সবার জীবনের একটা উদাহরণ মনে আসছে।  ধরুন, ক্লাশ এইট-নাইন বা টেন এ অঙ্কে জ্যামিতিক আকার থেকে প্রামণ্য বিষয় টিই লোপাট করে দিয়েছে ...

জয়দ্রথের আছে মহা অভিশাপ বর। মৃত্যু হবে পালনকর্তার কোলের উপর।।

ছবি
জয়দ্রথের আছে মহা অভিশাপ বর। মৃত্যু হবে অভিভাবক এর কোলের উপর।। হে সন্দীপ তুমি কি আজ জয়দ্রথ রূপে প্রকাশিলে? বিচারালয়ে নিরাপত্তা চাইতে গিয়েছিলে। বিচারের বাণী মুচকি হেসে বলে- দিলাম তোকে, মনোমতো দক্ষ পাঁচশ পুলিশ সাথে। আনন্দে তুমি বাহির হয়েছো ঘর হতে পথে- হঠাৎ দেখো রক্ষী কৌরব কৈ?বিস্ময়ে হতবাক! রাস্তাজুড়ে দাড়িয়ে আছে প্রশ্ন কর্তা অর্জুন নির্বাক! মেঘ সরিয়ে রৌদ্র কি তবে উঁকি দিল আজ? "অভয়া" শক্তির অকাল বিসর্জনে মনেতে দ্রোহের সাজ! মনেরেখো, হে মহা-প্রশ্নবাণে সজ্জিত ধনুর্ধর, জয্দ্রথের রয়েছে মহা অভিশাপের বর। "মৃত্যু হবে ওর পালনকর্তার কোলের ই উপর।।" পুনশ্চ: অভিমুন্য বধের পরে পান্ডব কৌরব যুদ্ধ তে আর মীমাংসার যায়গা ছিল না। পান্ডব রা সংখ্যায় কম, শাসন ক্ষমতায় নেই তবুও সন্তানের নির্মম মৃত্যু কে ভুলে যায় নি। জ্য়দ্রথ বধের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল দ্রোণ কর্ণ এর সব ব্যুহ ভেঙ্গে ফেলতে পারে প্রতিবাদী অর্জুন। "অভয়া" ,"অভিমুন্য" নামের প্রথমে মিল আছে, মিলটা দু:খ জনক, বাকিটা রাগের প্রতিবাদের জন্য থাক। ©️অভ্রজ্যোতি ঘোষ। ১৬ আগস্ট ২০২৪

দুয়ারে এসেছে বার্তা ভয়ঙ্কর।দলে দলে বিরোধিতা আজ কর।।

দুয়ারে এসেছে বার্তা ভয়ঙ্কর। দলে দলে বিরোধিতা আজ কর।। পৃথিবীতে তিনদল এর মানুষ থাকে। সেই ছোট বেলায় পড়া নীতিকথার গল্পের মতোন। একদল-শতদল-সহস্রদল; না শতদল এর সাথে "শতরূপ" এর দল এর যোগের কথা বলছি না! সেই তিন মাছের গল্প, পুকুরের জল তুলে নেওয়া হবে দেখে আগে সতর্ক একদল, জল তোলার আগের মুহূর্তে বেরিয়ে আসা শতদল আর একদম শেষে জল তুলে নেওয়ার পরে মড়ার মতোন থেকে পালিয়ে বাঁচা সহস্রদল মাছ তিনটের গল্প। আচ্ছা এ কি শুধুই মাছের গল্প ছিলো? না- এ দল হোলো যুগযুগ ধরে বয়ে আসা মানুষের ঢল। আচ্ছা ব্যপারটা আজকের প্রেক্ষিতে নীতিমালার গাঁথায় বেঁধেই একটু ভাবনা গুলো কে মেলে দিলে কেমন হবে ? দেখি - "একদল"-  হোলো সেই সব মানুষ যারা পূর্বাভাস পায় বিপদের, এবং তৎক্ষণাত  প্রতিকার এর ব্যবস্থা নেয়। উদাহরণ চাইছেন? ধন্যি ছেলের অধ্যাবাসায় উনিশ টি বার ধাক্কা খাবার আগেই এরা বুঝেছিল! ঐ যে ঐ লোক গুলি যারা- "দামাল" ছেলেদের "দুষ্টু" ঘটনায় সিন্দুরে মেঘ দেখে বুঝেছিলেন দুষ্টু গরুর থেকে "শূণ্য" গোয়াল ই ভালো। পার্কস্ট্রিট-কামদুনি- বগটুই এ একদলের স্বর সেই ভাবে উঠলেও পাশে কেউ আসেনি, কেউ সাথ দেয়ন...