পরীক্ষা কেন্দ্রের গণেশ!
না ,গণেশ কে প্রণাম করে পরীক্ষা উতরে যাবার বিষয় নিয়ে বলছি না, সেটা দিদি সরস্বতী, মা দুর্গা থেকে শনি দেব সবাই ভাগ করে নিয়েছেন। বরঞ্চ বলছি পরীক্ষা কেন্দ্রে কি ভাবে আপনার সামনে জলজ্যান্ত গণেশ উপস্থিত হয় সেটা কি কখনো ভেবে দেখেছেন? আহ্হা না না, এ কোনো দিব্য অলৌকিক বিষয়ই নয়; একদম সাধারণ। আচ্ছা এক কাজ করুন,মহাভারত এর শুরুর পর্ব মনে করুন দেখি! মহাভারত এর রঙ্গীন বই শুরু হচ্ছে গণেশ নিবিষ্ট চিত্তে মহাভারত লিখছে, ব্যসদেব ডিক্টেশন দিচ্ছে, কিন্তু যা বলছেন গণেশ কে সেটা বুঝে তারপর নিজের মতন করে লিখতে হচ্ছে; ওদিকে ব্যসদেব অন্য শ্লোক , অন্য পটভূমির প্লট আঁকছে মনে মনে।। এইবার আপনি সোজা মহাভারত থেকে লাফ দিয়ে চলে আসুন পরীক্ষা কেন্দ্রে, এই পরীক্ষা কেন্দ্রেই এমন কিছু পাবলিক এর খোঁজ পাওয়া যায় যারা লুকিয়ে থাকা ছোট্ট গণপতি। পরীক্ষা শুরুর আগে তারা দ্বিপাক্ষিক চুক্তি সেরে বলবে : আমরা সবাই ভাই ভাই। পরীক্ষার সময়ে হাত মেলাই।। এই অব্ধি ঠিকই আছে , আপনি ভাবলেন যাক মিথোজীবীর উদাহরণ জীবনেই আছে। এর পরে আপনার সেই সুহৃদ সখা স্মিত হেসে বলবে," কিচ্ছু দেখাতে হবে না শুধু ভবনা টা ধরিয়...