পোস্টগুলি

সবাই কে ভালো রাখে যে তাঁকেই তুমি করো সাবাড়!বিধি রে, এই দোষে সমাজ আজ চায় বিচার।।

সবাই কে ভালো রাখে যে তাঁকেই তুমি করো সাবাড়! বিধি রে, এই দোষে সমাজ আজ চায় বিচার।। যে পাশবিক বৃত্তিতে এক জন মহিলা ডাক্তার এর উপর অত্যচার করে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনাকে- কি বলা যায়? নির্মম ? নৃশংস! না ! তার থেকেও একটা অন্য উপমা মাথায় আসছে। বোধ বুদ্ধি হীন সমাজে নিজের বসার ডাল কেটে কালিদাস এর উপমা! তিনদিক থেকে।। প্রথমত: একজন ডাক্তার রাত্রে তার কর্মস্থলে আক্রান্ত নিহত, ভাবুন তো সেই ডাক্তার কতোজন মানুষ এর দায়িত্বে নিয়োজিত ছিলেন সেই রাতে? একটা গোটা রাত, পুরো সমাজ রোগে আক্রান্ত হয়ে যার কাছে উপশম পাবে সেই মানুষ টা কেই সরিয়ে দিলো হিংস্রতায় বর্বরতার শেষ সীমায়! কালিদাস নিজের বসার ডাল নিজে কেটে ফেললো! দ্বিতীয়ত:  মহিলার উপর অত্যচার ও হত্যা তার নিজ কর্মস্থলে, যা শহরের অন্যতম হাসপাতাল। সেখানে কোন ন্যূনতম নিরাপত্তা নেই? নিজের কর্মস্থলে আক্রান্ত হয়েছে অর্থাত সেই স্থান তার পরিচিত, প্রায় নিজের দ্বিতীয় আবাসস্থান। এ কি ভয়ংকর অবস্থা যেখানে নিজের যায়গায় নিজের নিরাপত্তা বলে কিছুই নেই! এর থেকে দুর্ভাগ্যজনক অব্যবস্থা কি হতে পারে? তৃতীয়ত: শহরের বুকে যদি এই ভয়ঙ্কর অবস্থা হয় ভেবে দেখুন রাজ্যের ...