হারিয়ে যাওয়া সময়ের ফ্রেমে সাদা কালো ,বছর পনেরো পরে স্মৃতি গুলো বেশ ভালো।।
হারিয়ে যাওয়া সময়ের ফ্রেমে সাদা কালো , বছর পনেরো পরে স্মৃতি গুলো বেশ ভালো।। ভিডিও লিঙ্ক: https://youtu.be/-ByFM27gtKY?si=sq62EQAMIkuIyn8L আজ লোকাল বন্ধু দের হয়াট্স এপ গ্রুপে আড্ডা দিতে গিয়ে হঠাৎ এই ভিডিও টার অস্তিত্ব মনে পড়লো। আমরা ২০০২ মাধ্যমিক, ২০০৪ উচ্চমাধ্যমিক এ বিরাটির ব্যাচ। এই ছবি গুলো তোলা হয়েছিল হয়তো কলেজ লাইফে প্রথম মোবাইল নেওয়ার পরে, তারপর ভিডিও বানিয়েছিলাম ২০০৭ এর দিকে। দুর্ভাগ্যজনক ভাবে সেই কালার ভিডিও সহ মোবাইলটাই চুরি হয়ে যায়। অগত্যা ব্যাকআপে থাকা এই ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও টা ২০০৯ ব্যাঙ্গালোর যাওয়ার আগে নিজের ইউ টিউব একাউন্টে এড করি। কিন্তু, লাস্ট ১৫ বছরে ভুলেই গিয়েছিলাম এইটা এখনো রয়েছে। আজ আলোচনা প্রসঙ্গে উত্থাপিত হওয়ায় মনে হোলো এটা টাইমলাইনে থাক। ছবি গুলো আর নেই, তাই এই ভিডিওতেই সেই সময় টা ধরা থাকুক। পুনশ্চ: এই ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও টা একবার ভাবলাম ভিডিও ai দিয়ে ঠিক করি একদম ঝকঝকে নতুন ভাবে। তারপর , ভেবে দেখলাম না থাক; কিছু জিনিষ তো আর্টিফিশিয়াল না হলেই ভালো। এই ভিডিওতে কৃত্রিম রঙ লাগলে সেই বছর কুড়ি আগে ফেলে আসা ছবি গুলোর ভিতরের রঙ হারিয়ে যাবে- থাকুক...