##- ঝটিকা সফর পুনে পর্ব : তৃতীয়কাজের শেষে নিজেরে শুধাই ,ফেরার পথে মনের টানে কোন পথে পিঙ্গা পিঙ্গাই?
##- ঝটিকা সফর পুনে পর্ব : তৃতীয় কাজের শেষে নিজেরে শুধাই , ফেরার পথে মনের টানে কোন পথে পিঙ্গা পিঙ্গাই? দুইদিনের রুদ্ধশ্বাস দৌড়ঝাপ-কাজ এর পরে পশ্চিমে দেখি সুয্যি মামা আস্তে আস্তে হিসাব পত্তর গুছিয়ে নিচ্ছে। আমিও তখন দিনের শেষে অফিস ফেরত ওলার থেকে নেমে এসে হোটেলে ঢুকতে যাচ্ছি। হঠাৎ সেই মাথার ক্যাড়া চাগাড় দিয়ে উঠল- দুই দিনের এই ধরাধামে কাজ তো হোলো, কিন্তু মন কি পেলো? কিছুই তো ঘুরলাম না পুনে প্রান্তে। সোজা ইউটার্ন আর জীবন পুরের পথিক স্টাইলে গুগল সার্চ। হোটেল এর খুব কাছেই একটা নাম দেখে মনটা কেমন পিঙ্গা পিঙ্গা করে বনশালী র সিনেমার সেটের মতন নেচে উঠল- গুগলে ভেসে উঠছে তিন-চার কিলোমিটার এর মধ্যে ভারতের ইতিহাসে চল্লিশ যুদ্ধ অপরাজেয় ব্যক্তির বাসভবন! যেখানে চিতার চাল চলন- বাজের নজর আর তরোয়াল এর বিদ্যুত বেগ কিস্তিমাতের বাস্তব ইতিহাস ধুলায়-হাওয়ায় মিশে আছে। হ্যা এসে উঠলাম বজিরাও পেশোয়ার বাসভবন শনিবাড়ওয়াডা তে। এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। মারাঠা শক্তি ভারতের প্রধান ও অপ্র্তিরোধ্য তকমা পেয়েছিল এই বাসভবন এর পরিচালনাতেই। যদিও বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে রয়েছে সেই ...