জাদুঘরে দুই জাদু : কৈ মিল গায়া।।
স্কুল ক্লাস নিয়ে উঠেই হঠাৎ একজনের মনে এল আজ তিনজন মিলে কোথাও ভ্রমণ করলে কেমন হয়! পুত্র কে সেই পরিকল্পনা জানাবার সাথে সাথে তৎক্ষণাৎ তার তরফ থেকে নাকচ!
কারণ, সে দাদুর বাড়ির বর্ষশেষ এর "যেমন খুশী থাক" থেকে নিজেকে বিরত করতে চাইল না।
অগত্যা বাকি দুই জনে মিলে ঠিক হোল: সব তীর্থ এক বার, কিন্তু যীশু পুজোর অন্তিমে পার্ক স্ট্রিটই হোক প্ল্যান ঘোরবার। সেই মত শনিবারের বার বেলায় তারা পৌছে গেল পার্ক স্ট্রিট!!
কিন্তু টাইমিং টাই এমন বদখত হোল যে, আলোর নীচে অপূর্ব সে আলো; সূয্যি মামা এত আলো ছড়িয়ে দিল যে পার্ক স্ট্রিটের টুনি তখন দিবানিদ্রায় মগ্ন। হায় হায় - অতকিম!
হঠাৎ সূর্যের প্রখর রুদ্রে , দুই জনের মস্তিষ্কে ক্যাপ্টেন স্পার্ক উঁকি দিল। "ধূপ-ধূপ" করে চেচিয়ে উঠে হাতে হাতে তালি দিয়ে নিজেরা হয়ে গেল "জাদু "।
মনে পড়ল কৈ মিল গায়া !
: অনেক দিন পর, খুদে জাদুকর আসার পর থেকে এইভাবে ভর দুপুরে হঠাৎ প্ল্যান, হঠাৎ অনিশ্চিত ভাবে বেরোন এইগুলো তো সব ইতিহাসের পাতায় লুকিয়ে পড়েছিল। তাই দুই জাদু নিজদের মধ্যে বলে উঠল "আমাদের যে দিন গেছে আজ তা কি শুধুই গেছে, না! একদম না, আজ সেইসব ফিরিয়ে আনার দিন।
সাথেসাথেই তারা আবার দুই হাতে তালি দিয়ে পৌছে গেল জাদুঘরে; দীর্ঘ ৮ বছর পরে। পেছনে পড়ে রইল বিটনুন-লেবু-জল-পার্কস্ট্রিট রোল : ওহ না না মিসটেক মিসটেক।
ডালের বড়া খাইয়ে রোল বলে চালিয়ে দিলে সামনের এক বছর হয়ত সবুজ সব্জির সাথেই থাকতে হবে এক জনকে! যাক এই রোলের লোভের পাপ থেকে রক্ষা করা হল এক জনকে। না ঠিক আছে এডিট করে ডালের বড়া করে দেওয়া হয়েছে।
যাই হোক এর পরেও কিন্তু মনের গহীণে বাজতে থাকল : পৃথিবী বদলে গেছে! যা দেখি সত্যি কি নতুন কি লাগে?
©️ অভ্রজ্যোতি ঘোষ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন