ফাটা পোস্টার নিকলা রেসোলিউশান নিউ ইয়ার!
হঠাৎ এরকম একটা বেখাপ্পা ছবি পোস্ট করার কোনও মানে আছে?পুরনো বছর শেষ হচ্ছে ,নতুন বছর এসে গেছে - সেখানে কোথায় লিখবো এসো হে নতুন বছর এসো এসো- বসো নতুন বছর থাকো মন জুড়ে; না সেসব না লিখে কি একটা ছেড়া ফাটা ছবি লটকে দিলাম ফেসবুকে ! আহা, আসলে এই ছবি টা দেখে একটা কথা মনে এলো - ফাটা পোস্টার নিকলা রেসোলিউশান নিউ ইয়ার! ব্যাপারটা হচ্ছে এই ছবির মধ্যে একটা শতছিন্ন বিশাল বিজ্ঞাপন হোর্ডিং এর মধ্যে দিয়ে সূর্য টা উঁকিঝুকি দিচ্ছে- এটা তো একদম আমার আপনার চির পরিচিত প্রতি বছরের নিউ ইয়ার রেসোলিউশান এর মতন। ওই যে প্রতিবার ভাবি এই করব, সেই করব বলে একটা বিজ্ঞাপন ছবি আঁকে আমাদের মন গোপন। তারপর ফুস করে ৩১ শে ডিসেম্বর বছর শেষ হয়ে পুরো বিজ্ঞাপন এর হোর্ডিং স্বপ্ন টা ফেটে ফুটে শুধু কাঠামো টাই দাড়িয়ে থাকে- প্রাপ্তির ভাঁড়ারে । ওহ, কি বলছেন ওই অস্তগামী সূর্য টা কি বলতে চাইছে? - কি আবার! ওটাই তো হতাশ জীবনে আশার আলো, এবছরে অস্ত গিয়ে আগামীকাল সকাল বেলায় আবার জেগে উঠবে নতুন আশার জীবনে, নতুন সান সাইন রেসোলিউশানে। তারপর একদম নিয়ম মেনে নেক্সট ইয়ার পুনরায় এই সেম ছবিটাই ফিরে ফিরে আসবে, এভাবেই তো প্রতিবছর আসে অপ...