পোস্টগুলি

মে, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জামাই আজি গ্রহান্তরের জীব। মহানন্দে সাজে জামাইর জিভ।।

জামাই ষষ্ঠী তে নিজেকে কেমন একটা দানিকেনের চরিত্র মনে হয়। দানিকেন মানে ঐ যে সেই সব ব্যপার যেখানে দেবতারা গ্রহান্তরের জীব। জামাই ষষ্ঠীর পুণ্য লগ্নে যখন শ্বশুর বাড়ি ল্যান্ড করি প্রতিবারই কেমন একটা দেবতার মর্ত্যে আগমন এর মতো  আবেশ ঘিরে ধরে। বছর এর এই দিনটা মিস করা তাই একদম অসম্ভব হয়ে যায়। ভানুর সেই জীবন্ত মানুষ এর মতো বলতে ইচ্ছে হয় - পুণ্যি ভোগ করছি। আহা, ভোগ মানে পরমব্রতর নতুন "ভোগ" ওয়েব সিরিজ না যেখানে চেয়ে চেয়ে বলতে হবে- ভোগ দাও, খাব। বরং সম্পূর্ণ বিপরীত এক মহাযজ্ঞ চলতেই থাকে। একের পর এক খাবার আসতে থাকে গরম উনুন থেকে নেমে। শ্বশুর বাড়িতে বাবা মা যেন গুপী বাঘার মতো হাতে হাতে তালি দিচ্ছে আর একের পর এক ভিন্ন মাছ, বিভিন্ন মাংস, পঞ্চব্যঞ্জন, মিষ্টি উড়ে উড়ে আসছে। চারিদিকে শুধু খাবার খবর, ব্রেকিঙ নিউজ এর মতো আছড়ে পড়ছে। ঘুমোতে যাওয়ার আগে খাওয়া, ঘুম থেকে উঠে খাওয়া, আহা সে কি অনন্য অনুভূতি। শ্বশুর মশাই সকাল সাড়ে পাঁচটায় খাসি আনতে চলে গেছে, শাশুড়ি মা সকালে সকল উনুন ধরিয়ে দিয়েছে আর আমি সকাল ৯ টায় ঘুম ভেঙে উঠে দেখি সে এক আনন্দ আয়োজন "যা বৃথা আমাকে ছাড়া"! তবে বারো বছরে এই ব্যপার টা...

দুই কুসুম- ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞাসে কোনজন? পরিচয় ভারতীয় অগ্নিকন্যা।।

ছবি
পাকিস্তান বিষধর সাপ এর মাধ্যমে ধর্ম জিজ্ঞেস করে প্রিয়জনের সামনে মেরে ভেবেছিল- ধর্ম দিয়ে উসকে হিন্দু-মুসলিম বিভাজন করে ভারত কে ভাঙ্গবে। আজকে কি দেখছে পাকিস্তান? ১। প্রথমে হঠাৎ শোকে ভেঙ্গে কিছু মানুষ হিন্দু মুসলিম বিভেদ করে তেতে উঠলেও আবার আজ এক হয়ে গেল। অনেকেই ভেবেছে আমরা-ওরা, কিন্তু এই ভাবনা টা এদেশের মাটিতে ক্ষণস্থায়ী, প্রতিবেশীর মতো মৌলবাদী না। যেই মুহূর্তে বুঝল প্রবল প্রতিশোধ দরকার, প্রত্যাঘাত প্রয়োজনে এক হয়ে গেলো। ২। বিজেপি-সিপিআইএম-তৃণমূল-কংগ্রেস সব রাজনৈতিক দল দেশের ভিতর লড়াই করে, হ্যা ধর্ম, সেকুলার সব নিয়েই লড়াই হয়। কিন্তু দেশের সিকিউরিটি ইস্যুতে সবাই মিলে মিশে এক হয়ে গেলো। নরেন্দ্র মোদি র সাথে রাহুল গান্ধী মিটিং করেছে। মমতা ব্যানার্জি , অখিলেশ সহ সব বিরোধি এক সুরে সরকার এর পাশে থাকার বার্তা দিচ্ছে। হতে পারে এই গণতন্ত্রে অনেক দুর্নীতি পাঁক আছে,কিন্তু দু:সময়ে কি জাদুতে এই গণতন্ত্র এক হয়ে যায়! আগেও হয়েছে , পরেও হবে। ৩। ৭৬ লক্ষ জাতি , প্রায় হাজার পঞ্চাশ ভাষার কোটি কোটি ভিন্ন মানুষ ঠিক তখনই এক হয়ে যায় যখন তার ভারতীয় পরিচয়ে কেউ আঘাত হানে- পাকিস্তান ধর্ম এর ছলে বিষ ঢেলে ভারতীয় দের ...