#৯। ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব- ।।অহঙ্কার দুর্গে ফাটল, অদম্য জেদ প্রকাশ।গাব্বা মাঠে প্রতিপক্ষ লড়াই, কীর্তি সাবাশ।।
#৯। ক্রিকেট পর্ব - বর্ডার গাভস্কার ট্রফি পর্ব- অহঙ্কার দুর্গে ফাটল, অদম্য জেদ প্রকাশ। গাব্বা মাঠে প্রতিপক্ষ লড়াই, কীর্তি সাবাশ।। অন্তিম ম্যাচ অন্তিম ক্ষণের অস্ট্রেলিয় দুর্গ গাব্বা। এই মাঠে হয়তো আর ক্রিকেট খেলা হবে না, তাই মনে হোলো এই মাঠের স্মরণীয় প্রতিরোধের কথা যেগুলো আমি দেখেছি বা অনুভব করেছি একটু তুলে ধরি। গাব্বার মাঠে অস্ট্রেলিয়া টেস্ট জিততে পারছে না এটা বিরলতম এবং অবিশ্বাস্য। সেই বিরল ঘটনাও শেষ তিরিশ বছরে মাত্র কয়েকবারই দেখা গেছে। চারটে টেস্ট ড্র আর দুটো টেস্ট প্রতিপক্ষ দলের জয়। ওহ হ্যা, এই ৬ বারের বিরল ঘটনার মধ্যে ভারতের নাম রয়েছে তিন বার। রাহানের নেতৃত্বে রথীমহারথীর বিরূদ্ধে জয় টা তো ভারতীয় ক্রিকেটে সোনার ফলকে লেখা থাকবে। পুনশ্চ: গাব্বার মাঠ হয়তো এরপরে অস্ট্রেলিয়া অলিম্পিক ২০৩২ এর জন্য নিবেদিত হবে, এই নির্দিষ্ট মাঠ টি ক্রিকেট এর জন্য হয়তো ব্যবহৃত হবে না, ব্রিসবেনে অন্য মাঠ তৈরী হবে ক্রিকেট এর। ঐতিহ্যের গাব্বার বধ্যভূমিতে নিজের দল কে তিনবার অপরাজিত দেখেছি, বেশ বড়ো প্রাপ্তি। আসলে এইসব মাঠে এতো সব ঘটনার ঘনঘটা যা চির স্মরণীয়; সেই মাঠে আর খেলা হবে না সামনের কয়েক বছর থে...