প্রতিবাদ পর্ব ৩ (১১ সেপ্টম্বর- ২০ সেপ্টেম্বর)
#####৫ কিছুটা রাজনৈতিক , বাকিটা অরাজনৈতিক। আজ এই মুহূর্তে বিচার এর দাবি বেশ প্রসারিত হচ্ছে, এবং সেই প্রসার ঘটছে রাজনৈতিক অরাজনৈতিক দুই পরিসরেই। ১।জুনিয়র ডাক্তার রা স্বাস্থ্য ভবনের সামনে বসে আছে। স্বাস্থ্য দফতর প্রতিবাদ এর অন্যতম কেন্দ্রবিন্দু এই মুহূর্তে। এটি হয়তো অরাজনৈতিক। স্বাস্থ্য বিভাগে যে বেনিয়ম এতো যুগ ধরে চলেছে তিলোত্তমার বিচারের সাথে তা ওতোপ্রতো ভাবে জড়িত। ২। শিক্ষক রা সিবিআই দফতর যাচ্ছে আজ। এটি ও একটি অরাজনৈতিক আন্দোলন হয়তো। এক্ষেত্রে এক মাস থেকে সময় কাল ধীরে ধীরে দেড় মাসের দিকে এগোচ্ছে। এখনো বিশেষ কোনো অগ্রগতি জনসমক্ষে এসে পৌছায় নি। সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খাম গেছে, অনুমেয় অবশ্যই তাতে কিছু আছে। সিবিআই যতোক্ষণ না কোনো তথ্য সর্ব সম্মুখে আনছে, জুনিয়র ডাক্তার রা ও হয়তো আশ্বস্ত হতে পারছেন না- তদন্তের গতি প্রকৃতি নিয়ে। তাই আন্দোলন থেকে সরে আসার উপায় দেখছেন না। সাথে আছে পাঁচ দাবি। প্রসঙ্গত উল্লেখ্য- শিক্ষক দের এই সিবিআই ভবন অভিযান বিশেষ তাৎপর্য পূর্ণ। শিক্ষা ক্ষেত্রেও কিন্তু অনেক বেনিয়ম, দুর্নীতি হয়েছে- এদিকে কদিন আগে শিক্ষা দুর্নীতি তে এক অভিযুক্ত হেভিওয়েট এর শর্ত...