ছাদের থেকে ঐ দেখা যায়, সবুজ নবীন পাহাড়
ছাদের থেকে ঐ দেখা যায়, সবুজ নবীন পাহাড় সমতলের বাসিন্দার চলার পথে জীবনের কোনো এক বাঁকে যদি হঠাৎ এক টুকরো পাহাড়-জল উঁকিঝুঁকি দেয় সেই মূহূর্ত টা সার্থক মূহূর্ত হিসেবে অন্তরে ফ্রেমবন্দী হয়। জীবনে আয় ব্যায় , কর্ম কে ধর্ম মনে করে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া কর্তব্য বোধের সাথে মনের গহীনে একটি চাপা চাহিদা থাকে- "আনন্দ পাওয়া"। এই আনন্দ আপোসহীন অনাবিল। অনন্ত মাঝে রঙ দে বসন্তী সটাইলে সে ভিতর থেকে গেয়ে ওঠে- "আভি আভি হুয়া ইয়েকিন, কি আগ মুঝ্মে হ্যায়- রুবা রু" । তাই ঘর ছাদ জানালা থেকে পাহাড় দেখলে বাঙালি সব পেয়েছির দেশে চলে যায় সেই মূহূর্তে। সেই স্মৃতি থেকে যায় আজীবন। ©️অভ্রজ্যোতি ঘোষ। ১০ জুলাই ২০২৫। পুনে। ইমেলের বার্তা আজ অনেক বেশী কৃত্রিম, মেঘ, সেতো প্রাকৃতিক সৃষ্টি মহা আদিম।। ল্যাপটপের উইন্ডোজ ভার্সানের সাথে দেওয়াল জোড়া উন্মুক্ত জানালা টা পাশাপাশি মিশে বসে গেছে। ল্যাপটপের ইমেল কে মেঘরাজ টুক করে উঁকিঝুঁকি দিয়ে দেখে নিলো। ইমেল হেসে বললো- মেঘরাজ, আমার ল্যাপটপের ছুটি আজ। তুমি আমাকে পৌছে দেবে গন্তব্যে? দাও না ভাই একটু বার্তা টা পৌছে, আমাকে নিয়ে যাবে উড়িয়ে? আমি শুনি আমি উ...