পোস্টগুলি

নভেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কন্ঠ যে রোধ করে, সুর তো নাহি ধরে। মনে ভাবি ভালোবাসি সবে পতাকারে।।

ছবি
পুনশ্চ: (আজ লেখার শুরু তে পুনশ্চ দিলাম!) গতকাল বাংলাদেশে আমাদের পতাকার অপমান দেখে একসাথে ক্রোধ আর অভিমান দলা পাকিয়ে উঠেছিলো। বারং বার মনে পড়ছিলো ফ্ল্যাশব্যাকে নিজের মধ্যে এই পতাকা কি ভাবে জুড়ে গেছে। গতকাল ঐ অসহ্য দৃশ্য দেখে মন মেজাজ একদম ভালো লাগছিল না। আর সেটা শেয়ার করার পরেও কেমন আরো খারাপ লাগছিল, মন কে মলম দিতে আমার পতাকার অভিজ্ঞতার ঝাঁপি উন্মুক্ত করলাম নিজের মন থেকে, ভালো লাগার গল্প।। প্রথম দৃশ্য (১৯৯০ -৯২) : প্রাথমিক স্কুলে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন, না সেই ভাবে তখনো আত্মস্থতা বাড়েনি, বাড়ির বড়োরা, স্কুলের দিদিমণি রা শিখিয়ে দিলো প্রণাম করতে হয়। দৃশ্য দ্বিতীয় (সেই ৯০ এর দশক ,পতাকা আত্মীকরণ এর গল্প রোজা, মাতঙ্গিনী হাজরা অর ক্রিকেট এর গল্প): : টিভি কেবেল নেওয়া হোলো বাড়িতে ৯৬ এর বিশ্বকাপের আগে। ক্লাস ফোর, সেই সময়ে রোজা সিনেমা টা বাড়ির সবাই দেখছিল কেবেল ভিডিও তে, গান গুলো ভালো লাগছিল। আর তেমন কিছু বুঝছি না, মোটামুটি একজন কে ধরে নিয়ে গেছে (তখন জঙ্গি কি বুঝিনি, বরং কিডন্যপার মনে হয়েছিল) তারপর এক দৃশ্যে দেখি একটা মানুষ গায়ের মধ্যে আগুন ঘষছে- মাটিতে অগ্নিদগ্ধ জাতীয় পতাকা কে বুকে তুল...

ফিরে দেখি এক যুগ এক সাথে পার।গিফ্ট অফ ম্যজাই থেকে বক শিয়ালের উপহার।।

ছবি
দাম্পত্যে অন্যতম আকর্ষণীয় দিকটি হোলো দুজন দুজন এর প্রয়োজন টা বোঝা, এবং সেই অনুসারে কাজ করা। ওহ না ,এইখানেই শেষ না! এরপরেই আসল ট্যুইস্ট আসে প্লটে - "ধুশ, তুমি বোঝোই না আমার কি দরকার"। আহা, বুঝলেন না তো? তাহলে ঝেড়েই কাশি। বারো বছরের যাত্রায় এই উপলব্ধি দুই পক্ষেই সমানে সমানে। এই ধরুন এক পত্নী এক যুগের দাম্পত্য উপলক্ষে স্বামী র জন্য প্রয়োজনীয় একটি উপহার সংগ্রহ করেছে। বর্তমান মুঠোফোন এর থেকে অনেক আপডেটেড অনেক উন্নত-  একটি খাওয়া "আপেল"। ব্যপার টা হোলো বর্তমান মোবাইল টি আর সেইভাবে সাড়া দিচ্ছে না, তাই পতির প্রয়োজনে নতুন ফোনের আমদানি। ফোন টা উপহার হিসাবে দেওয়ার পরে পত্নী খুব খুশী,"কাজের জিনিষ দিয়েছি!" এদিকে বর বাবাজি এতো ভালো গিফ্ট পেয়েও হাসবে না কাঁদবে বুঝতে পারছে না! একদিকে উদ্ভাসিত, উৎফুল্ল! আরেকদিকে শঙ্কিত- সে গোড়ার থেকে প্রায় স্যামসাঙ্গ এন্ড্রয়েড ফোনের ভক্ত। এখন তাঁকে আচমকা একদম অন্য ধরনের বিষয় শিখতে হবে। এই বয়সে আবার নতুন শিক্ষা! - " গিফ্ট টা খুব ভালো , কিন্তু গুচ্ছের নতুন জিনিষ শিখতে হবে, আগে জানলে বলতাম এটা না অন্য টাই দাও"। - এই শুনে পত্নীর ও সট...