প্রতিবাদ পর্ব ১ (১৪ আগস্ট - ১লা সেপ্টেম্বর)
পদাতিক পথে নামছে প্রতিদিন। বিচার এর দাবিতে গুণছে দিন।। মানুষ হেঁটে চলেছে দিনে রাতে, মিছিল টা দিন দিন বেড়েছে বহরে তে। কেউ হেঁটেছে পাড়ার গলির পথে, মিশে গেছে অচেনা অজানা সাথে। কেউ হেঁটেছে রাজপথে বহুজন মাঝে। বিঁধছে কাঁটা সকাল বিকেল সাঁঝে।। প্রহর গুণছে অন্তিম ক্ষণ প্রতীক্ষার সে দিন আসবে কবে, কবে পাবে বিচার? কেউ হেঁটেছে রাজনীতি বা অরাজনৈতিক মতে শাসক তখন বিভেদ দেখেছে আরাম কেদারাতে। আজকে যখন আসছে মানুষ আগল খুলে মনে প্রতিধ্বনি শুনছে সময় জাষ্টিস হবে আর জি করে । ©️অভ্রজ্যোতি ঘোষ । ১ সেপ্টেম্বর ২০২৪।। ছবি: ধ্রুবজ্যোতি ঘোষ।। ২।। অন্যায় যে করে, আর অন্যায় কাজে যে প্রমাণ লোপাটে জনগণ ঘৃণা যেন তারে "তৃণ"সম দহে।। রবিঠাকুরের "ন্যায়দণ্ড" থেকে শেষ লাইন দুটো ধার করে সময়ের রথে উঠিয়ে দিলাম। দেখলাম এক নৃশংস হত্যাকাণ্ডের পর্দায় পর্দায় জড়িয়ে গেছে খল অভিসন্ধি। আচ্ছা, আপনার আমার জীবনে যদি প্রামাণ্য বিষয় হারিয়ে যেতো আপনি আমি কি ভাবতাম বলুনতো? এই পরিস্থিতিতে সবার জীবনের একটা উদাহরণ মনে আসছে। ধরুন, ক্লাশ এইট-নাইন বা টেন এ অঙ্কে জ্যামিতিক আকার থেকে প্রামণ্য বিষয় টিই লোপাট করে দিয়েছে ...