পোস্টগুলি

মার্চ, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিন্দু র পাশে বাঁকা চাঁদের রাত। মুক্তচিন্তা বিশ্বাস ভালোবাসার হাতেহাত।।

ছবি
"মা, তাড়াতাড়ি ছাদে এসো! দেখো কি এক অপূর্ব দৃশ্য" :  মনা ছাদ থেকে চেচিয়ে মা কে ডাকল। নীচে মা তখন সারা দিনের কাজকর্ম সেরে সবে মাত্র সন্ধ্যা প্রদীপ দিয়েছে। ছাদের থেকে মেয়ের চিত্কারে বিস্মিত হয়ে উঠল মা! "উফ! কি হয়েছে ? সন্ধ্যা দিচ্ছিতো।" মনা তার থেকেও জোরে উত্তর দিল: তুমি আগে ছাদে এসো, বাকি সব পরে। মা কি আর করে , অগত্যা সন্ধ্যা প্রদীপ নিয়ে পড়িমরি করে হাঁটুর ব্যথা ভুলে সিঁড়ি ভেঙ্গে ছাদে এসে দাড়াল। "কি হয়েছে টা কি? " মনা প্রত্যুত্তর না করে হাত দিয়ে মায়ের মুখ টা পশ্চিম আকাশ পানে নির্দেশিত করল। এ-একী!! এতো একফালি বাঁক চাঁদ আর তার নীচে একটা টিপ। বিস্ময়ে মা নিশ্চুপ, দুই চক্ষু বড়বড় করে সেই মহাজাগতিক দৃশ্য দেখছে। "মা কেমন দেখ্ছ?"- মনা ধীরে ধীরে জিজ্ঞেস করল মা কে। হাতের সন্ধ্যা প্রদীপ হঠাৎ কেঁপে উঠল চৈত্রের দক্ষিণা  হাওয়ায়। মা বিহ্বলতা র সাথে বলল :প্রদীপ টা একটু ধরবি মনা? মনা চুপচাপ প্রদীপ টা হাতে নিয়ে দেখল মা দুই হাত কপালে তুলে প্রণাম করছে চাঁদ আর বিন্দু তারা কে। মা! একি, প্রণাম করছ কেন?  মা ধীরস্থির ভাবে উত্তর দিল: ভালো ভাবে দেখ মনা, অর্ধচন্দ্র নীচে বিন...