সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণরকম।সপরিবারে এক জার্সিতে বিশ্বকাপ উদযাপন।।
গোওওল! প্রথম বারের মতন জোরালো শর্ট আছড়ে পড়ল বিপক্ষের জালে, ২০০ কোটির দেশবাসী এক কণ্ঠে এক মন্ত্রে বিশ্ব কে জানান দিল আমরাও এসে গেছি! নীল-শার্দুল শাপমোচন ঘটাল, অবশেষে প্রতীক্ষার হোলো অবসান। : বুঝলে পল্লবের নাতি তোমার দাদু আমার দাদু একসাথে অনেকদিন বসে এই দিনটার স্বপ্ন দেখেছিল, আজকে আমি আর তুমি সেটার বাস্তবায়ন দেখলাম! ঠিক বলেছ পলাশের নাতি, আজ থেকে এক নতুন ভবিষ্যত এর পথে যাত্রা শুরু হোল, সাথে কিন্তু এক বিশাল ইতিহাসের পরিসমাপ্তি ও ঘটে গেল নীরবে! কি! ইতিহাসের পরিসমাপ্তি?কি বলছ কি পল্লবের নাতি!আজ তো ইতিহাস রচিত হোল নতুন ভাবে , দেশের ক্রীড়া ইতিহাসে আজকের দিন হয়ে উঠল নিজ গুণে উজ্জ্বলঅরুণ, আর তুমি বলছ ইতিহাস মুছে গেল! বিস্মিত আমি তোমার কথা শুনে পল্লবের নাতি! পল্লবের নাতি উদাস নয়নে স্মিত হেসে বলল ইতিহাস তৈরী হবার সাথে সাথে পুরনো অনেক কিছু হারিয়ে গেল আজ! পলাশের নাতি অবাক বিস্ময়ে বলল: কি হারিয়ে গেল? বুঝলাম না! একটু বুঝিয়ে বলো দয়া করে ! পল্লবের নাতি পলাশের নাতির দিকে স্মিত হেসে বলল আচ্ছা বুঝিয়ে বলছি তবে আগে আমাকে বলো : আজ কি তুমি যুবভারতী আসার পথে একটিও আমাদের দেশ ব্যতীত অন্য দেশের পতাকা পতপত করে ...