মেষ এর জল ঘোলা
বুড়ো বাঘ টা হালুম করে বলল তুই না তোর বাবা, না হলে তোর ঠাকুর্দাই জল ঘোলা করেছিল। তোর রেহাই নেই আজকে। মেষ যুবক হেসে বলল : দাদু ,ঐ সব গল্প অন্য যায়গায় দাও । বুড়ো হয়েছ সেন্টু দিয়ে আমাকে ঘায়েল করে লাভ নেই । তোমার নাতির সাথে আমার চুক্তি হয়ে গেছে । বাঘ বিরক্তি সহকারে বলল : বাঘে গরুতে তাও জল খায় শুনেছি, তুই একটা বাচ্চা মেষ, তোদের সাথে আমাদের খাদ্য খাদক সম্পর্ক, সেই খানে চুক্তি টুক্তি আবার কিসের। তোদের দেখব আর গিলব টপাটপ। মেষ একটু হেসে বলল : ধীরে স্যর ধীরে। জানি বয়স হয়েছে তাই এখনো জঙ্গল এর প্রাচীন প্রবাদেই আটকে আছ। আমরা এখন জেন এক্স । তোমার নাতি আর আমি এই আইন টা বানিয়েছি যাতে রাজা প্রজা সরকার বিরোধি সবাই এটা মেনে নেয়। বাঘ ভুরু কুচকে বলল: তা কি আইন শুনি। বার বার আমার নাতি র কথা বলছিস বলে তোর কথা শুনছি,না হলে এতক্ষণ তুই হজমোলা হয়ে যেতিস। যাই হোক বল, শুনছি আমি । মেষ বলল : দেখো দাদু খাদ্য খাদক সম্পর্ক তো মানতেই হবে। কিন্তু সে জন্য এত কর্মক্ষম, সময় , এপাং ওপাং ঝপাং না করে আমরা কৃষ্ণের এক উপায় ব্যবহার করব। মেষ দলে অনেক...